× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানিয়ার আমন্ত্রণে লিজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৩:০৫ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১৮:৩৫ পিএম

তানিয়ার আমন্ত্রণে লিজা

তানিয়া আহমেদ একাধারে মডেল, অভিনেত্রী, নাটক ও চলচ্চিত্র নির্মাতা। উপস্থাপনায়ও তিনি সিদ্ধহস্ত। আফজাল হোসেনের নির্দেশনায় অনেক বছর আগে ‘স্টার ডায়েরি’ নামক অনুষ্ঠানে উপস্থাপনার মধ্য দিয়ে তানিয়া উপস্থাপনায় নাম লেখান। এরপর আরও বেশকিছু অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য ‘মোমেন্ট অব মিউজিক’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তানিয়া আহমেদ। এই অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।

তানিয়া আহমেদ বলেন, ‘লিজাসহ অন্য যারা উপস্থিত হয়েছিলেন তারা প্রত্যেকেই গান গাওয়ার পাশাপাশি আরও নানা ধরনের পর্বে অংশগ্রহণ করে। আর লিজাকে আমার সব সময়ই ভীষণ ভালো লাগে। লিজা সত্যিই সুন্দর মনের একজন মানুষ। যখনই তার সঙ্গে আমার দেখা হয়, আমাকে বলে আপনাকে আমি খুবই পছন্দ করি। যথারীতি এই অনুষ্ঠানে এসেও তার একই কথা। জানি না আমাকে এত পছন্দ করার বা ভালোবাসার কারণ কী। তবে তার আচরণে, কথাবার্তায় আমি অনুভব করতে পারি লিজা আমাকে ভীষণ শ্রদ্ধা করে, ভালোবাসে। লিজার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। তার কাছ থেকে আরও সুন্দর সুন্দর গান পাওয়ার প্রত্যাশায় রইলাম।’

লিজা বলেন, তানিয়া আপুকে আমি সেই ছোট্টবেলা থেকে পছন্দ করি। তার সুন্দর মুখশ্রী, তার মিষ্টি হাসি, তার কথা বলার স্টাইল- সবই আসলে আমার কাছে ভীষণ ভালোলাগার। তিনি আমাদের সিনেমার গর্ব শ্রদ্ধেয় নায়ক সোহেল রানার ভাগনি। এটা জানার পর থেকে যেন তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। বিজ্ঞাপনে তার নানন্দিক উপস্থিতি যেমন মুগ্ধতা ছড়াত, ঠিক তেমনি নাটক বা সিনেমায়ও তার অভিনয় আমার ভীষণ ভালো লাগত। তিনি আমাকে অনেক স্নেহ করেন। মোমেন্ট অব মিউজিক অনুষ্ঠানে আবারও তার সান্নিধ্যে এসে ভীষণ ভালো লাগল।

মোমেন্ট অব মিউজিক আগামী ঈদে প্রচার হবে। এদিকে আগামী ঈদে মাছরাঙ্গা টিভিতে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘তুমি নাকী আমি’ নাটকটি প্রচার হবে, যেখানে অভিনয় করেছেন তানিয়া আহমেদ। জুন মাসের শুরু থেকেই লিজা স্টেজ শোতে ব্যস্ত ছিলেন। সংগীত জীবনের দেড় দশকে পা রেখেছেন তিনি। সিনেমা ও আধুনিক গানে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা