× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুটি বাঁধলেন সোহেল-সারিকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১৪:২৩ পিএম

জুটি বাঁধলেন সোহেল-সারিকা

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সোহেল মণ্ডল। সমানতালে টিভি নাটক, ওটিটি প্লাটফর্ম এবং সিনেমায় অভিনয় করছেন তিনি। অন্যদিকে সারিকা সাবাহও অভিনয়ে এই প্রজন্মের প্রিয়মুখ। তারা দুজন এবার প্রথম একসঙ্গে টেলিফিল্মে অভিনয় করেছেন।

টেলিফিল্মের নাম ‘দুই জোনাকির গল্প’। এরই মধ্যে ঢাকা থেকে অনেক দূরে অর্থাৎ বাগেরহাটের বিভিন্ন লোকেশনে এই টেলিফিল্মের শুটিং হয়েছে। এমনটাই জানালেন সোহেল মণ্ডল ও সারিকা সাবাহ। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে ‘দুই জোনাকির গল্প’।

টেলিফিল্মটিতে অভিনয় করা প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘সারিকা সাবাহর সঙ্গে এটা আমার প্রথম কাজ। বেশ ভালো বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা কাজটি করার চেষ্টা করেছি।’ সারিকা সাবাহ বলেন, ‘ঈদে আমি খুব কম কাজ করছি। তার মধ্যে টেলিফিল্মটির গল্প আমার কাছে ভীষণ ভালো লাগার। মূলত দুজনের গল্প এটি। আমি সোহেল ভাইসহ আরও যারা ছিলেন কাজটি শতভাগ মন দিয়ে করেছি। পরিচালক সেতু আরিফ ভালো কাজ করেছেন। একটি কাজ ভালো হলে পুরো ইউনিটেরই সুনাম হয়। সোহেল ভাইও অনেক সহযোগিতা করেছেন। সব মিলিয়ে আমিও কাজটি নিয়ে আশাবাদী।’ 

উল্লেখ্য, সোহেল মণ্ডল মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় সরকারি অনুদানে ‘বনলতা সেন’ সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য’ সিনেমাটি। সারিকা সাবাহকে এবারের ঈদে তৌসিফের বিপরীতে এবং জোভানের বিপরীতে দুটি নাটকে দেখা যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা