× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিমকে নিয়ে রাজীবের চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১২:৫৪ পিএম

মিমকে নিয়ে রাজীবের চমক

দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। বহুদিন ধরে তার সিনেমা নির্মাণের গুঞ্জন চলছে। অনেকদিন ধরেই চলছিল তার পরিকল্পনা। এবার তেমনই একটি বার্তা দিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন রাজীব। যেখানে দেখা যায় ২০১৮ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী অভিনেত্রী ও মডেল মিম মানতাশা গোল্ডেন ড্রেস পরে দাঁড়িয়ে আছেন।

তার সামনে আরও একজন নারী দাঁড়ানো। যাকে পেছন থেকে দেখানো হয়েছে তার চেহারা গোপন রাখার জন্য। তবে নেটিজনদের মতে, মুখ দেখা না যাওয়া সেই অভিনেত্রী মেহজাবীন। মিম মানতাশা ও মেহজাবীনকে নিয়ে সিনেমার শুটিং শুরু করেছেন রাজীব। 

ছবিটি শেয়ার করে রাজীব ক্যাপশনে লেখেন, ‘রোলিং’। এ বিষয়ে জানতে যোগাযোগ করলে রাজীব রহস্য করে বলেন, ‘হ্যাঁ, একটি ছবি শেয়ার করেছি ফেসবুকে। এটি আমার আসন্ন একটি প্রজেক্ট। তবে প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাই না। শুটিং নিয়েই ব্যস্ত আছি।’

তবে সব প্রশ্নের উত্তর মিলল মিম মানতাশার কাছে। তিনি বললেন, এটি বিজ্ঞাপনের শুটিংয়ের ছবি। নতুন একটি টিভিসি নির্মাণ করছেন আদনান আল রাজীব। সেখানে মিমকে দেখা যাবে চমক জাগানিয়া লুক ও চরিত্রে। মিম মানতাশা বলেন, ‘রাজীব ভাইয়ের মেকিং মানেই ভিন্ন কিছু। এবারের টিভিসিটিও তাই। এটি প্রচারে এলে সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ 

বিজ্ঞাপনটিতে মিমের সঙ্গে অভিনয় করছেন তাসনুভা আশরাফ প্রমা। মূলত রাজীবের শেয়ার করা ছবিটিতে তাকেই দেখা গেছে। ঢাকার মেরাদিয়ায় হয়েছে শুটিং।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা