× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তির আগেই ‘আদিপুরুষ’-এর বাজিমাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৯:৫৩ পিএম

মুক্তির আগেই ‘আদিপুরুষ’-এর বাজিমাত

জনপ্রিয় অভিনেতা প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত প্রতীক্ষিত ছবি আদিপুরুষ আগামী ১৬ জুন মুক্তি পাচ্ছে। আর মাত্র দুদিন বাকি। প্রাথমিক খবর অনুযায়ী, ইতোমধ্যেই ‘আদিপুরুষ’ ছবিটির হিন্দি থ্রি-ডি ভার্সনের ২.৮০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। দিল্লি, মুম্বাইতে ২ হাজার টাকা ছুঁলো এক একটি টিকিটের দাম।

‘আদিপুরুষ’ ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। আর সেটার রেশ টিকিট বিক্রির ধুম এবং টিকিটের দামের দিকে নজর রাখলেই বোঝা যাবে। ‘পাঠান’ ছবির স্মৃতি ফের যেন উস্কে দিচ্ছে এই ছবিও।

থ্রি-ডি ভার্সনে আগামী ১৬ জুন বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবিটি। ওম রাউতের এই বিগ বাজেটের ছবি আদতে রামায়ণের গল্পের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। এখানে রামচন্দ্রের ভূমিকায় থাকবেন প্রভাস, সীতা হয়েছেন কৃতি, সানি সিংকে লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে। লঙ্কেশ রাবণ হিসেবে পর্দায় ধরা দেবেন সাইফ আলি খান এবং হনুমান হয়েছেন দেবদত্ত নাগে।

টাইমস নাওয়ের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের প্রথম শোয়ের বেশ কিছু টিকিট কিছু কিছু হলে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

দিল্লির পিভিআর ভেগাস লাক্সে ২ হাজার টাকা মূল্যের সব টিকিট বিক্রি হয়ে গেছে। পিভিআর সিলেক্ট সিটি ওয়াক গোল্ডের ১ হাজার ৮০০ টাকার টিকিটও শেষ। কিছু কিছু জায়গায় অবশ্য ২৫০ টাকাতেও এই ছবির টিকিট বিক্রি হচ্ছে বলে জানা গেছে। 

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভের মেসন পিভিআর লিভিং রুমে এই ছবির টিকিট ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কলকাতা, ব্যাঙ্গালুরুর ছবিটাও খানিকটা একই। তবে সেই তুলনায় অনেকটাই কম দামে টিকিট কেনা যাচ্ছে চেন্নাই ও হায়দরাবাদে।

প্রাথমিক হিসেব অনুযায়ী জানা যাচ্ছে, এ ছবির হিন্দি থ্রি-ডি ভার্সনের ২.৮০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। তেলুগু ভার্সনের ৬৪ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে এই ছবির। অর্থাৎ কমবেশি ৩.৬৫ কোটি টাকার টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা