× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রাশ অ্যান্ড কনফেশানে সাবিলা নূর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১২:৪৪ পিএম

ক্রাশ অ্যান্ড কনফেশানে সাবিলা নূর

ফেসবুকে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামে একটি মজার পেজ আছে। যেখানে মূলত একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হয়। এই পেজের ধর্ম হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যার ওপর ক্রাশ খাবে তাকে নিয়ে মনের অনুভূতি লিখে ম্যাসেজ করবে। তবে ম্যাসেজের সঙ্গে শুরুতে ক্রাশের নাম থাকতে হবে, ডিপার্টমেন্ট ও ব্যাচ নম্বরও উল্লেখ থাকবে। অবশ্যই যার ওপর ক্রাশ খেয়েছে তার ছবিও দিতে হবে। 

এর পর পেজের অ্যাডমিন ওই শিক্ষার্থীর (যে ম্যাসেজটি পাঠিয়েছে) পরিচয় গোপন করে সেটা পোস্ট করবে পেজে। মজার এই পেজের অ্যাডমিন কে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেউ জানে না। এমনই এক অদ্ভুত অ্যাডমিনের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটিতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এতে সাবিলা অভিনয় করেছেন একই বিশ্ববিদ্যালয়ে জোভানের দুই ব্যাচ জুনিয়র প্রিয়া চরিত্রে। আরও আছেন সাহবাজ সানী, ঈশরাক পায়েল প্রমুখ।

সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকে জোভানের চরিত্রের নাম আলিফ। তাকে ঘিরে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামের ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন মাসরিকুল আলম। এর চিত্রনাট্য লেখায় নির্মাতার সঙ্গে হাত মিলিয়েছেন জয়নুল আবেদিন।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। চলছে সম্পাদনা। আসছে কোরবানির ঈদের বিশেষ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

এ ছাড়াও এবারের ঈদে বেশকিছু নাটকে দেখা যাবে সাবিলা নূরকে। তিনি বলেন, ‘বৈচিত্র্যময় গল্প আর চরিত্রে এবারও দর্শক আমাকে পাবেন ঈদের নাটকগুলোতে। সব সময়ই চেষ্টা করি ভিন্ন আঙ্গিকে কিছু কাজ উপহার দিতে। এবারও চেষ্টা করেছি। আশা করছি দর্শক বিনোদিত হবেন। আমার অভিনীত নাটকের গল্পগুলো তাদের হৃদয় ছুঁয়ে যাবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা