× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চমক নিয়ে আসছেন যিশু-কাজল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৮:২৮ পিএম

চমক নিয়ে আসছেন  যিশু-কাজল

চোখের সামনে ঘুরছে একের পর এক অস্বস্তিকর স্মৃতি। কাজলের চোখমুখেও তখন বেশ গম্ভীরতা। এর মধ্যেই তার পেছনে এসে দাঁড়িয়েছেন টলিউডের নাম করা অভিনেতা যিশু সেনগুপ্ত। পেছনে ঘুরেই যিশুকে সজোরে চড় মারলেন কাজল। অবাক যিশুও। কোন অপরাধে শাস্তি পেলেন তিনি? এ কথা ভাবতে ভাবতেই এগিয়ে গেল ‘দ্য ট্রায়াল’ সিরিজের প্রথম প্রচার ঝলক।

কয়েকদিন আগে ব্যক্তিগত জীবনের ঝড়ের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছিলেন কাজল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নেয়ার কথাও জানান অভিনেত্রী। পরে বোঝা যায়, কাজলের এ ঘোষণা আসলে তার পরের প্রজেক্টের প্রচার কৌশল মাত্র। ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘দ্য ট্রায়াল’।

এ সিরিজে কাজলের সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা যিশু সেনগুপ্তও। সিরিজে যিশু ও কাজলকে দম্পতির ভূমিকায় অভিনয় করেতে দেখা যাবে। আর সেই দাম্পত্য জীবনেই হঠাৎ ঝড় ওঠে। স্বামীর কুকীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রীর সামনে। যিশুর অপরাধের কারণে বিপর্যস্ত কাজলের সংসার, আতঙ্কে জীবন কাটাচ্ছে তাদের সন্তানেরাও। তাদের সামলাবেন কে? 

এমন অবস্থায় সংসারের হাল ধরলেন কাজল নিজেই। পরনে উকিলের পোশাক। পেশাগত দায়বদ্ধতা থেকে ন্যায়ের রাস্তায় কত দূর এগোতে পারবেন তিনি?

ওটিটি প্ল্যাটফর্মে নিজের প্রথম সিরিজে দক্ষ এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে কাজলকে। ‘দ্য ট্রায়াল’-এ তার চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত।

পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের দোলাচলের মধ্যে কীভাবে সঠিক পথ বেছে নেবেন নয়নিকা? পাশে পাবেন কি তার সহকর্মীদের? কীভাবে সন্তান ও সংসার সামলাবেন তিনি? আগামী ১৪ জুলাই মিলবে সব প্রশ্নের উত্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা