× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিছু না করেও দোষী আনুশকা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৩:১৫ পিএম

কিছু না করেও দোষী আনুশকা!

ভারতের পাওয়ার কাপল বলা হয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলিকে। দুজনই বিভিন্ন সময় নানান কারণে থাকেন আলোচনায়। তবে আবারও একটি বিশেষ কারণে হলেন সংবাদের শিরোনাম। এবার অবশ্য বিরাট কোহলি নয়, তার স্ত্রী আনুশকার দিকে আঙুল তুলেছে সবাই। 

গত ১১ জুন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলার ফলাফল ইতোমধ্যে সবার জানা হয়ে গেছে। ভারতকে নাকানি-চুবানি খাইয়ে শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু এর সঙ্গে ভক্তরা আনুশকা শর্মার এক অদ্ভুত যোগসূত্র খুঁজে পেয়েছে। ভক্তদের একাংশের দাবি, আনুশকা মাঠে থাকার কারণেই ভারত এমন বাজেভাবে হেরেছে।

ইতোমধ্যে আনুশকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠেছে নানা মন্তব্যে। এক ভক্ত ফেসবুকে লেখেন, ‘আনুশকা এখন পর্যন্ত যতবার মাঠে গিয়ে খেলা দেখেছে, ততবার ভারত হেরে গেছে। আনুশকা একজন অপয়া।’

আরও একজন লিখেছে, ‘আনুশকার উচিত মাঠে বসে ক্রিকেট খেলা দেখা বন্ধ করা। সে যতবার মাঠে এসেছে, ভারতের জয়ের আশা শেষ হয়ে গেছে।’

তবে এমন মন্তব্যে আনুশকা কোনো প্রতিক্রিয়া না দেখালেও অনেকেই এই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। একজন লেখেন, ‘ভারত হারার পেছনে আনুশকার কোনো হাত থাকতে পারে না। এমন দাবি যারা তুলছে, তারা আহম্মক।’

অবশ্য এমন ঘটনা প্রথমবার নয়। এর আগেও বহুবার কোনো কারণ ছাড়াই ভারতীয় ক্রিকেট দলের ব্যর্থতার জন্য আনুশকাকে আক্রমণ করেছেন নেটাগরিকরা। তবে বরাবরের মতোই আনুশকার পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরা। ভারতের হার বা কোহলির ব্যর্থতার দায় কেন আনুশকার হবে, প্রশ্ন তাদের।

বিরাটের সঙ্গে আনুশকার সম্পর্কের শুরু থেকেই এই জুটিকে নিয়ে নেতিবাচক কথা বারবার শোনা গেছে। ২০১৭ সালে বিয়ে করেন আনুশকা-বিরাট। যদিও তাদের সম্পর্কের কথা দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি তারা। প্রথমে বন্ধুত্ব তৈরি হয় দুজনের, সেখান থেকে প্রেম। সুখেই এত পথ একসঙ্গে হেঁটেছেন দম্পতি। এখন কন্যা ভামিকাকে নিয়ে ভরা সংসার তাদের।

কোহলি বা ভারতের ব্যর্থতার দায় আগেও নিতে হয়েছে আনুশকাকে। বিরাট অবশ্য বরাবর পাশে থেকেছেন তার স্ত্রীর। তার দাবি, ‘পরিবার আমার বিশ্ব। আনুশকা গ্যালারিতে থাকলে আমার আত্মবিশ্বাস বাড়ে। ভালো লাগে আমার।’






শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা