× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুরুতর অসুস্থ পরাণ, নিজের মুখেই জানালেন সত্যতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৩:১১ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১৬:০২ পিএম

গুরুতর অসুস্থ পরাণ, নিজের মুখেই জানালেন সত্যতা

ওপার বাংলার প্রবীণ জনপ্রিয় অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। গরমে নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। যার কারণে শুটিং বাতিল করেছেন। পরিচালক রাহুল ব্যানার্জির আসন্ন সিরিজের কাজ বন্ধ রেখেছেন ৮২ বছরের এই অভিনেতা। এদিকে সদ্য শেষ করেছেন পরিচালক অয়ন চক্রবর্তীর ‘নিখোঁজ’ সিরিজের কাজ।

এ ছাড়া সামনে রয়েছে পরিচালক অভিজিৎ সেনের ‘প্রধান’ ছবি। অসুস্থতার কারণেই অভিনেতা রাহুলের সিরিজ থেকে কাজের বিরতি নিয়েছেন তিনি। যদিও নির্মাতা তাকে নিয়েই শুটিং করবেন বলে ঠিক করেছেন। পরাণের অসুস্থতা কতটা গুরুতর? তিনি আবার কবে শুটিং করতে পারবেন? এ খবর জানা যায় এক ভারতীয় গণমাধ্যমের বরাতে।

তবে অসুস্থতার এসব খবর ভুয়া বলেই জানালেন পরাণ। পাশাপাশি তিনি জানান, যেভাবে বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে, তাতে তিনি খুবই আহত। সেই সঙ্গে যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের উল্লাস দেখেও আনন্দিত!

কিন্তু অভিনেতা আদতে কতটা অসুস্থ? পরাণের কথায়, ‘আমার ততটা কিছু হয়নি, সাধারণ সর্দিজ্বর। সে কারণেই শুটিং থেকে বিরতি নিয়েছি। এ ছাড়া চিকিৎসক আমার গলাকে আরাম দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেজন্যই এ সিদ্ধান্ত। তবে এর জন্য এত বাড়াবাড়িভাবে খবর ছড়ানোয় আমি বিরক্ত। প্রযোজনা সংস্থার তরফ থেকেই এমন খবর ছড়ালে সেটা দুঃখজনক।’

পরিচালক রাহুলের সঙ্গে এ প্রসঙ্গে কথা হয়েছে বলে জানান পরাণ। কিন্তু প্রযোজনা সংস্থার তরফে অভিনেতার সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, ‘শরীরটা সবার আগে। আর আমি শুটিংয়ে গিয়ে যদি সংলাপই ঠিকভাবে বলতে না পারি, সেটা তো ঠিক নয়।গলাটার সত্যি আরাম দরকার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা