বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:২০ পিএম
কলকাতার আলোচিত জুটি ঋতুপর্ণা-প্রসেনজিৎ। দুজনে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। মাঝখানে দীর্ঘদিন তারা ছবি করেননি একসঙ্গে। ‘প্রাক্তন’ সিনেমা দিয়ে সেই বিরতি কাটিয়ে আবারও কাছাকাছি তারা। ব্যক্তিজীবনে দুজনে এখন বেশ ভালো বন্ধু। দুজনের জীবনেই রয়েছে বেশ চড়াই-উতরাই। তবু তারা এগিয়ে চলেছেন আপন গতিতে।
এ পর্যন্ত প্রসেনজিৎকে দেখা গেছে একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হতে। অন্যদিকে ঋতুপর্ণার বিবাহিত জীবনে অনেক টানাপড়েনই চলেছে প্রসেনজিৎকে কেন্দ্র করে।
টালিপাড়ার বাতাসে প্রেমের গুঞ্জনও উঠেছে বারবার এই জুটিকে নিয়ে। তবে এবার সব উত্তরই দর্শক পেতে যাচ্ছেন। আগামী ২৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন তারা। তবে তা বাস্তবে নয়।
চলতি বছরের ২৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার নতুন ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।
নাম দেখেই বোঝা যাচ্ছে ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জনকে ভালোই কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে ছবিটিতে। এ ছবির পরিচালক সম্রাট শর্মা।
চমকে পরিপূর্ণ এ ছবি নিয়ে আগে থেকেই কিছু বলতে নারাজ ছবির পরিচালক সম্রাট শর্মা।
প্রবা/টিএম/এলএ/এমজে