× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিব খানের নায়িকা এবার বলিউডের নেহা শর্মা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৮:২৩ পিএম

শাকিব খানের নায়িকা এবার বলিউডের নেহা শর্মা

বেশ কয়েকবার বলিউডের নায়িকাদের সঙ্গে শাকিব খানের সিনেমা করার গুঞ্জন এসেছে। কিছু ঘোষণাও এসেছে। টিএম ফিল্মস থেকে ঘোষণা এসেছিল নার্গিস ফাখরির সঙ্গে অভিনয় করবেন শাকিব খান। সেটি আর হয়নি। অভিনেত্রী শাবানা ও তার স্বামীর প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও ঘোষণা এসেছে বলিউডের কাজল বা প্রথম সারির কোনো নায়িকার বিপরীতে দেখা যাবে দেশের জনপ্রিয় এই নায়ককে। 

পরে জানা যায়, সিনেমা প্রযোজনা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন শাবানা দম্পতি।

এবার এলো আরও এক গুঞ্জন। শোনা যাচ্ছে বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী নেহা শর্মার বিপরীতে দেখা যাবে শাকিবকে। 

অনন্য মামুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন শাকিব খানকে নিয়ে। তিনি নিজেই সেই ঘোষণা দিয়েছেন ফেসবুকে। ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, ‘ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে বেনারস থেকে।’

এই স্ট্যাটাসের পর থেকেই বলিউডের নানা অভিনেত্রীর নাম নিয়ে আলোচনা শুরু হয়। তখন অনন্য মামুন আরেক স্ট্যাটাসে লেখেন, ‘ভুল তথ্য দেয়ার দরকার কি?

নায়িকার নাম ও ভারতের প্রোডাকশন হাউজের নাম আমারই তো জানাবো...’

তবে এখন পর্যন্ত এ নিয়ে তিনি মুখ খুলেননি। এদিকে শাকিব ও অনন্য মামুনের বেশ কিছু সূত্র জানাচ্ছে, বলিউডের এই নায়িকার নাম নেহা শর্মা। গেল কয়েকদিন ধরেই নামটি বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে সিনেমাপাড়ায়। 

অনন্য মামুন নিজেও বলিউডের নেহা শর্মাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘মেয়েটিকে খুব ভালো লাগে।’ তখন থেকেই নেহার নাম আলোচনার শীর্ষে। খোঁজ নিয়ে জানা গেল, নেহাকেই চূড়ান্ত করা হয়েছে সিনেমার জন্য।

বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী নেহা শর্মা। নিজেকে এখনো তিনি একক নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি। ২০০৭ সালে তার প্রথম সিনেমা মুক্তি পায়। এরপর ভারতের নানা ভাষার সিনেমায় তাকে দেখা গেছে। ইমরান হাশমি, দুলকার সালমানদের সঙ্গে কাজ করেও ভাগ্যের লক্ষী হাসেনি তার। ২০২০ সালে তিনি আলোচনায় আসেন অজয় দেবগণ, কাজল, সাঈফ আলী খানদের সঙ্গে ‘তানাজি’ সিনেমায় একটি চরিত্রে অভিনয় করে। এ ছাড়া অভিনয় করেছেন ‘ক্রুক’, ‘ইয়াঙ্গিস্তান’, ‘তুম বিন ২’ ছবিগুলোতে। সর্বশেষ ‘যোগিরা সারা রা র ‘ সিনেমায় নওয়াজ উদ্দিন সিদ্দিকীর বিপরীতে কাজ করেছেন। 

ভারতের ভাগলপুরের এই সুন্দরী গ্ল্যামারের জন্য তরুণ প্রজন্মের কাছে বেশ সুপরিচিত। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। ইন্সাটাগ্রামে রয়েছে ১ কোটি ৬৫ লাখ অনুসারী। প্রায়ই বোল্ড লুকের ছবি পোস্ট করে ফলোয়ারদের পৃথিবীতে তুফান নামিয়ে দেন নেহা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা