× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধুর ডাকে মাধুরী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৩:২৪ পিএম

বন্ধুর ডাকে মাধুরী

বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর। সম্প্রতি তার মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্লাডি ড্যাডি’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রচারণায় তার সঙ্গে সিনেমায় জড়িত সব কলাকুশলীকে দেখা যায়। তবে এবার বন্ধুর ডাকে সাড়া দিয়ে ব্লাডি ড্যাডি সিনেমার প্রচারণায় উপস্থিত হতে দেখা গেল বলিউড ডিভা মাধুরী দীক্ষিতকে। 

মাধুরী বলিউড সিনেমায় এখন অনিয়মিত মুখ। বড়পর্দার চেয়ে ছোটপর্দায় তাকে দেখা যায় বেশি। বেশ কিছু রিয়েলিটি শোতে বিচারকের আসনে নিয়মিত বসেন তিনি। এবার বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সিনেমার প্রচারণায়, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত ব্লাডি ড্যাডি সিনেমার টিম।

সম্প্রতি সঞ্জয় সিনেমার প্রমোশনে একটি রিয়েলিটি শোয়ে যান। যেখানে তার সঙ্গে অতিথি হয়ে মাধুরীকেও দেখা যায়। এরপর উপস্থাপক তাদের দুজনের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করলে সঞ্জয় বলেন, ‘আমি আর মাধুরী একসঙ্গে ‘রাজা’ সিনেমায় ১৯৯৫ সালে অভিনয় করেছিলাম। এরপর থেকেই আমরা ভালো বন্ধু। তার আচরণে কখনই কেউ বুঝতে পারবে না, সে এত বড় মাপের একজন তারকা। সব সময় বিনয়ের সঙ্গে মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে। আজকে আমার সঙ্গে আমার সিনেমার প্রমোশনে চলে এসেছে। শুধু সম্পর্কের জন্য নয়, তার সিনেমার প্রতি একটি ভালোবাসা থেকে সে এসেছে। তার মতো বন্ধু পাওয়া আসলেই গর্বের। আমি আমার মেয়ে শানায়াকে সব সময় মাধুরীকে অনুসরণ করার পরামর্শ দিই, যাতে করে সে নিজেকে সুন্দর একটি জীবন উপহার দিতে পারে।’

শহিদ কাপুর অভিনীত ব্লাডি ড্যাডি সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওতে জুনের ৯ তারিখ প্রকাশিত হয়েছে। ব্লাডি ড্যাডি ২০১১ সালে মুক্তি পাওয়া ফরাসি সিনেমা ‘নুইট ব্লান্স’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ডায়ানা পেন্টি, আঙ্কুর ভাটিয়া, সঞ্জয় কাপুর, অ্যামি আয়েলা ও রাজীবকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা