× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিন পেলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৫ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৬ পিএম

জামিন পেলেন জ্যাকলিন

মানি লন্ডারিং মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সোমবার (২৬ সেপ্টেম্বর) দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ৫০ হাজার রুপি বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেন এই অভিনেত্রীকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এই মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে লাভবান হয়েছেন এই নায়িকা। প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন তিনি। যদিও এর মধ্যে থেকে ৭ কোটি রুপির সম্পদ ইতোমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম দেওয়া হয়েছে। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তাকে তলব করে। গত ১২ সেপ্টেম্বর তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ের কারণে হাজির হননি তিনি। পরে পাটিয়ালি আদালত তাকে হাজির হতে বলেন। তারই ধারাবাহিকতায় আজ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

সাদা শার্ট ও কালো রঙের ট্রাউজার পরে আদালতে হাজির হয়েছিলেন জ্যাকলিন। এ মামলার পরবর্তী শুনানির ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এ ছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।


প্রবা/টিএম/ এসআর 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা