প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩ ০০:৫৩ এএম
খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই। বুধবার (৭ জুন) কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পী।
বাংলাদেশের ময়মনসিংহের মেয়ে বনানী ঘোষ। তার ডাক নাম রুবি। বাবা প্রফুল্ল কৃষ্ণ ঘোষও সংগীতজ্ঞ ছিলেন।
মাত্র ৪ বছর বয়স থেকে সংগীতের তালিম শুরু হয় বনানীর। শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছেই রবীন্দ্রসংগীত শেখেন তিনি। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের সঙ্গে অদ্ভুত মিল ছিল তার।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এ স্বনামধন্যা শিল্পী। পরে কণিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আকাশবাণীতে অডিশন দিতে যান। শুধু রবীন্দ্রসংগীতই নয় তার গাওয়া অতুলপ্রসাদের গান, রজনীকান্তের গানসহ অন্যান্য গানেও শ্রোতাদের মন জয় করেছেন এই শিল্পী।
একসময় যুক্তরাষ্ট্রে পারি জমান বনানী ঘোষ। দেশটির ফ্লোরিডায় বসবাস করেন দীর্ঘদিন।