× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাপ্পা-তানিয়ার অতিথি একঝাঁক তারকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৭:০৩ পিএম

বাপ্পা-তানিয়ার অতিথি একঝাঁক তারকা

অনেক জল্পনা-কল্পনার পর ২০১৮ সালে বিয়ে করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী-উপস্থাপিকা তানিয়া হোসাইন। ২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। পরে ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাদের।

সেই সংসার আলো করে রেখেছে এক কন্যা সন্তান। তার নাম পরী। তাকে ঘিরেই বাবা-মায়ের সুখের দিন কাটে।

সেই সুখে নতুন দোলা দিতে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। সম্প্রতি বাপ্পা ও তানিয়ার নিমন্ত্রণে তাদের বাসায় ছুটে যান তারা। তালিকায় আছেন নাজনীন হাসান চুমকি, অপি করিম, রিচি সোলায়মান, তারিন, শাহনেওয়াজ কাকলী, মৌসুমী বিশ্বাস। আড্ডা, খাওয়া দাওয়ায় মেতেছিলেন সবাই। ছিল বাপ্পার গানও।

সেইসব মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী তারিন লিখেছেন, ‘তোমরা দুজনেই একজন চমৎকার হোস্ট... আমরা সত্যিই তোমাদের দুজনের উষ্ণ আতিথেয়তা অনুভব করেছি। তোমাদের সাথে কিছু ভালো সময় কাটাতে পেরে খুব ভালো লাগল। বিশেষ করে এটা আমার প্রিয় বাপ্পা দা’র গান ছাড়া অসম্পূর্ণ ছিল যা সন্ধ্যায় আরও রঙিন করেছে।’ তিনি তানিয়া এবং বাপ্পা হৃদয়ের গভীর থেকে অনেক ভালোবাসাও জানান। 

একইভাবে অন্য অতিথি তারকারাও বাপ্পা-তানিয়া দম্পতির প্রতি ভালোবাসা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা