× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে তিন টম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ১৫:৩৭ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ১৬:০০ পিএম

একসঙ্গে তিন টম

একই ফ্রেমে তিনজন টম ক্রুজ়! সিনেমায় হয়তো তা সম্ভব, তাই বলে বাস্তবে? সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিস্ময়কর ছবিটি ঘুরে বেড়াচ্ছে। কোনটি সত্যিকারের টমক্রুজ তা যেন বোঝা মুশকিল। সেই সত্যটাই এবার প্রকাশ্যে এলো।

‘দ্য মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিং শেষের উদ্‌যাপনে ‘তিন টম রহস্য’ই এখন সিনেমাপাড়ার কৌতূহল বাড়াচ্ছে। ছবির দিকে তাকিয়ে থেকে চোখে ধাঁধা লেগেছে অনেকেরই।

ক্যাপশনে যদিও লেখা ছিল টম এবং তাঁর দুই স্টান্ট ডাবল (অ্যাকশন দৃশ্যের জন্য ভাড়া করা অভিনেতা), তবু তিনজন হুবহু একই আদলের মানুষ দেখে বিস্ময়ের শেষ নেই ভক্ত-অনুরাগীদের। টম কোনটি তা-ও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেউ মন্তব্য করছেন, ‘আসল কে আর নকল কে, কেউ কি বুঝতে পারছেন?’ আবার কেউ মজা করে বললেন, ‘টমের স্টান্ট ডাবলরাই আসলে তাদের স্টান্ট ডাবলের সঙ্গে ছবি দিয়েছেন।’ আর একজন লিখেছেন, ‘ইয়ার্কি নাকি! এগুলো সব কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাজ।’ এ তিনজনের মধ্যে একজনও আসল টম নন? এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিলেন না মন্তব্যকারীরা।

তবে যাই হোক, ছবির কাজ যে শেষ হয়েছে তা নিয়ে সন্দেহ নেই। ষাট বছরের টম মহাকাশে শুট করে হইচই ফেলে দিয়েছিলেন যে ছবির জন্য, সেই ‘মিশন : ইম্পসিবল-ডেড রেকনিং’ খুব শিগগিরই মুক্তি পাবে। স্টুডিওতে নয়, মহাকাশেই তৈরি হয়েছে সেই ছবি। ১৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে মিশন : ইম্পসিবল ডেড রেকনিং। এর পরের পর্বের শুটিং শেষ হওয়ার পরই ছবি ভাগ করেছেন নায়ক; যা নিয়ে এত শোরগোল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা