× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতবর্ষের ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য এক ব্যক্তিত্ব: অক্ষয় কুমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৬:০৬ পিএম

ভারতবর্ষের ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য এক ব্যক্তিত্ব:  অক্ষয় কুমার

বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে ভারতে গিয়ে দেখা করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সৌজন্য সাক্ষাৎকালে এ সময় অক্ষয়ের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ তুলে দিয়েছেন সংসদ সদস্য। গনমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন শেখ হেলাল উদ্দীন এমপির ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম।

তিনি বলেন, শেখ তন্ময় সম্প্রতি ভারতে গিয়েছেন, সেখানে তিনি অক্ষয়ের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি তুলে দিয়েছেন।

গ্রন্থটি হাতে নেওয়ার সময় শেখ তন্ময় ও অক্ষয় কুমারের মধ্যে কথোপকথন হয়। শেখ মুজিবের অবদান সম্পর্কে অক্ষয় ওয়াকিবহাল। কেননা ঢাকায় হোটেল পূর্বাণীতে চাকরি করার সময়ই তিনি এই মহান নেতা সম্পর্কে জেনেছেন।

অক্ষয় কুমার বলেন, ভারতবর্ষের ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য এক ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব আনন্দিত।

এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ তন্ময় অক্ষয় কুমারকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধামতো সময়ে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা