× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিউডে পা রাখার আগেই বিপাকে সুহানা খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ১৬:০০ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ১৮:৩২ পিএম

বলিউডে পা রাখার আগেই বিপাকে সুহানা খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খান। ‘দ্য আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। তবে অভিষেকের আগেই বিপদে পড়লেন সুহানা। নাচতে গিয়ে উল্টে পড়ে গেলেন তিনি। পায়ে চোট পেয়ে প্রায় কান্নাকাটিই করলেন শাহরুখ-কন্যা। সামাজিক মাধ্যমে ধরা পড়ল সেই ঘটনা।

সুপারস্টার বাবার মেয়ে হিসাবে নয়, নিজের দক্ষতায় বলিউডে প্রতিষ্ঠা পেতে চান সুহানা। তার জন্য কম পরিশ্রমও করছেন না তিনি। শরীরচর্চা থেকে শুরু করে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়া- কোনও কিছুতেই খামতি রাখছেন না শাহরুখ-কন্যা। এমনকি, ব্যালে প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন তিনি। ব্যালে অনেকটা পশ্চিমি দুনিয়ার শাস্ত্রীয় নাচের মতো। সেই নাচের প্রশিক্ষণ যে বেশ কঠিন, তা বোঝা গিয়েছে একাধিক হলিউড ছবি দেখেই। কিন্তু নাছোড়বান্দা সুহানা, ওই নাচ শিখেই ছাড়বেন তিনি।

যেই কথা সেই কাজ। ব্যালে শেখা শুরু করলেন শাহরুখ-কন্যা। ওই নাচ করতে গিয়েই যত বিপত্তি। নাচের স্টুডিওতেই উল্টে পড়লেন সুহানা। চোটও পেলেন পায়ে। স্টুডিওর মেঝেতে বসেই কান্নাকাটি জুড়লেন শাহরুখ-কন্যা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পায়ের ছবি পোস্টও করেন তিনি। সঙ্গে কান্নাকাটির ইমোজি। নাচ করতে গিয়ে পড়ে গিয়ে যে বেশ আঘাত পেয়েছেন তিনি, তা স্পষ্ট সেই ছবি থেকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা