× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০০ পর্বে ‘বউ-শাশুড়ি’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৪ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৬ পিএম

৪০০ পর্বে ‘বউ-শাশুড়ি’

বৈশাখী টিভির নিয়মিত ধারাবাহিক ‘বউ-শাশুড়ি’। সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ও রাত ১১টায় প্রচার হচ্ছে নাটকটি। সোমবার ২৬ সেপ্টেম্বর এ নাটকের ৪০০তম পর্ব প্রচার হবে। নাটকটির এই সাফল্যে উচ্ছ্বসিত এর টিম ও কলাকুশলীরা।

টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই। 

নাটক নিয়ে বলতে গিয়ে গল্পকার টিপু আলম মিলন বলেন, ‌‘মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান নিয়েই আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ-শাশুড়ির সম্পর্কই এর মূল কারণ। বউ-শাশুড়ির এ যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি। তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিত্যনৈমিত্তিক বিষয়। 

ছেলে কার মন রক্ষা করবে? মায়ের না স্ত্রীর? সংসারে শুরু হয় প্রতিযোগিতা, দ্বন্দ্ব, অশান্তি। এমন ঘটনা অনেক পরিবারের মধ্যেই বিরাজমান। অথচ শাশুড়ি যদি তাঁর ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তাঁর শাশুড়িকে মায়ের মতো মনে করত তাহলে এমন অশান্তি আর দেখা যেত না। শাশুড়িরা নিজের মেয়েকে রাজরানী এবং ছেলের বউকে চাকরানী মনে করেন। তারা যদি সবাইকে সমান চোখে দেখতেন তাহলে আর এমন হতো না। 

সামাজিক দায়বদ্ধতা থেকেই এই বউ-শাশুড়ি নাটকের গল্পটি লেখা। আজ প্রচার হবে নাটকের ৪০০ পর্ব। আমার লেখা এ নাটকটি দর্শক গ্রহণ করায় এবং জনপ্রিয়তা পাওয়ায় খুব ভালো লাগছে। আগামীতেও এ জনপ্রিয়তা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।’

৪০০ পর্বে দেখা যাবে আল মনসুর, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, রোজী সিদ্দিকী, আরফান আহমেদ, জয়রাজ, স্বাগতা, মিষ্টি মারিয়া ও অবাককে।


প্রবা/এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা