প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৮:০৮ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১৮:১৬ পিএম
বিশ্বের অন্যতম কাঙ্ক্ষিত সিনেমা ‘অ্যাভেটার টু’ ২০২২ সালের (১৬ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বব্যাপী একের পর এক রেকর্ড গড়ে যায়। বড় পর্দার সাফল্যের পর এবার ছোট পর্দায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে বুধবার ৭ জুন মুক্তি পায় ‘অ্যাভেটার দ্য ওয়ে অব ওায়টার’।
ওটিটিতে সিনেমাটি মুক্তির বিষয়ে হলিউড ভিত্তিক বেশকিছু গণমাধ্যমে নিশ্চিত করেন ডিজনি প্লাসের চেয়ারম্যান অ্যালাম বার্গম্যান। তিনি বলেন,‘‘অ্যাভেটার দ্য ওয়ে অব ওায়টার’’ সিনেমাটি বিশ্বব্যাপী অসাধারণ ব্যবসা করেছে। এবার ছোট পর্দার দর্শকদের জন্য সিনেমাটি ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে। আমরা আশা করছি বড় পর্দার মতো ছোট পর্দাতেও সিনেমাটির সফলতা বজায় রাখবে।’ জেমস ক্যামেরুনের বিগ বাজেটের এই সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২.৩২ বিলিয়ন মার্কিন ডলার।
২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। যা মুক্তি পাওয়ার পর চলচ্চিত্র জগতে হইচই ফেলে দেয়। কেননা ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছিল ‘অ্যাভাটার’।
সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন, স্যাম ওর্দিংটন ও জো সালডানা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সিসিএইচ পাউন্ডার, ক্লিফ কার্টিস, জেমি ফ্ল্যাটার্স ও বেইলি বাসের মতো তারকা।