প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৬:৩৯ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে একটি ভিডিও নিয়ে খুব চর্চা হচ্ছে। ভিডিওটি বলিউডের দুই অভিনেত্রী মৌনী রায় ও দিশা পাটানির। যেটি সম্প্রতি শেষ হওয়া আইফা অ্যাওয়ার্ডস ২০২৩ অনুষ্ঠানের।
ভিডিওতে দেখা যায় অনুষ্ঠান স্থান থেকে এক সঙ্গে বেড় হচ্ছেন দিশা ও মৌনী। এসময় দিশার পরিহিত স্কার্টটি সামনে দিক থেকে কিছুটা খুলে যায়। যা দেখে উপস্থিত পাপারাজ্জিরা দিশার ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দিশার সামনে এসে দাঁড়ায় মৌনী। এরপর দ্রুত গাড়িতে উঠে পড়েন বলিউডের দুই গ্ল্যামার গার্ল।
তৎক্ষণাৎ বেঁচে গেলেও এরপরই তাদের দুজনকে নিয়ে নেতিবাচক মন্তব্যের ঝড় উঠে নেট পারায়। এরপর মুহুর্তে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও নিয়ে দিশাকে আক্রমণ করতে থাকেন নেটিজেনরা। কমেন্ট বক্সে অনেকেই দিশাকে উদ্দেশ্য করে লেখেন, ‘মৌনী তুমি সরে দাড়াও, দিশা নিজেই তার সবকিছু দেখাতে চাচ্ছে ’।, এরপর অনিল নামে আরেক ভক্ত লেখেন, ‘দুজনই এক। অভিনয় তো জনে না, এখন শরীর দেখিয়ে যাচ্ছে।’ তবে তাদের বন্ধুত্বের এমন বন্ধন নিয়েও অনেকে প্রশংসা করেছেন।
দিশা পাটানিকে সব শেষ ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। আর তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে রয়েছে ‘যোদ্ধা’। এ বছরের ১৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। যেখানে দিশার বিপরীতে অভিনয় করবে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।