× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর ওপর বিরক্ত শহিদ কাপুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৩:২৭ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৫:৩৫ পিএম

স্ত্রীর ওপর বিরক্ত শহিদ কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। দীর্ঘ ক্যারিয়ারে অনেক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল; যা নিয়ে বেশ কয়েকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। তবে অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০১৫ সালের ৭ জুলাই মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। ২০১৬ সালের ২৬ আগস্ট এ দম্পতির মেয়ে মিশার জন্ম হয়। এরপর আরেক ছেলের বাবা-মা হয়েছেন শহিদ-মিরা।

জীবনের খুব ভালো সময় পার করছেন শহিদ-মিরা। দাম্পত্য জীবনে স্ত্রী-সন্তান আর কাজ নিয়েই এখন শহিদের জীবন। কিন্তু স্ত্রীর কয়েকটি বদভ্যাসে বিরক্ত এই বলিউড অভিনেতা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে স্ত্রীর বদভ্যাস নিয়ে কথা বলেন শহিদ। বলেন, ‘মিরার ঘুমের অভ্যাস আমার পছন্দ নয়। কারণ সে ঘুমালে উঠতে চায় না। ঘুম থেকে ওঠার জন্য ডাকলে বিরক্ত হয়। এমনকি সকাল ৯টায় ডাকলেও এমন করে।’

মিরা রাজপুতের দ্বিতীয় বদভ্যাসের কথা জানিয়ে শহিদ কাপুর আরও বলেন, ‘মিরার আরেকটি কাজকে আমি ঘৃণা করি। আর তা হলো, সে আমাকে কোনো কাজের ক্রেডিট দেয় না। আমার কাছে এমন কিছু নেই, যা দিয়ে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি। জানি না কেন সে আমাকে ক্রেডিট দিতে চায় না।’

বছরের শুরুতে শাহেদ তার  ‘ফারজি’ ওয়েব সিরিজ দিয়ে বেশ আলোচনার জন্ম দেন। বক্স অফিসের পাশাপাশি তার অভিনয়ও দর্শকের মন জয় করে। এ ছাড়া তার পরবর্তী সিনেমা ‘ব্লাডি ড্যাডি’ ট্রেলার দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা ৯ জুন মুক্তি পাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, রণিত রায়, ডায়ানা পেন্টি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা