প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৩:২৫ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১৩:৩০ পিএম
ঈদুল আজহায় দীপ্ত টিভিতে দুটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার শো হবে। ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘কাগজ’ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। এতে অভিনয় করেছেন ইমন, আইরিন, মাইমুনা মম প্রমুখ।
একজন লেখক, যার একেকটি লেখার জন্ম হয় কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে; সেই লেখকের জীবনের গল্প নিয়ে তৈরি ‘থ্রিলার-রোমান্টিক’ ঘরানার সিনেমা ‘কাগজ’।
ঈদের তৃতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে ফাইসাল আহমেদ ও সানী সানোয়ারের পরিচালনায় বাংলা সিনেমা ব্ল্যাক ওয়ার : মিশন এক্সট্রিম-২ প্রচার হবে। টেলিভিশনের পর্দায় প্রথমবার উপভোগ করা যাবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ, ঐশী, তাসকিন আহমেদ প্রমুখ।
এই চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ; তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা।
এ ছাড়াও ঈদের সাত দিন দীপ্ত টিভিতে থাকছে বেশকিছু সিনেমা। এর মধ্যে রয়েছে সৈকত নাসিরের পরিচালনায় সিনেমা ‘তালাশ’। এতে অভিনয় করবেন আদর জাহান, শবনম বুবলি প্রমুখ। আবু রায়হান জুয়েলের পরিচালনায় বাংলা সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অভিনয়ে সিয়াম, পরীমনি, আবু হুরায়রা তানভীর, আশীষ খন্দকার প্রমুখ। এফআই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ফাইসাল আহমেদ ও সানী সানোয়ারের পরিচালনায় বাংলা সিনেমা ‘মিশন এক্সট্রিম’। অভিনয়ে আরেফিন শুভ, ঐশী, মিশা সওদাগর প্রমুখ। আশিকুর রহমানের পরিচালনায় সিনেমা ‘কিস্তিমাত’। অভিনয়ে আরেফিন শুভ, আচল, মিশা সওদাগর প্রমুখ। এম রাহিমের পরিচালনায় সিনেমা ‘শান’। অভিনয়ে সিয়াম, পূজা চেরী প্রমুখ। মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় সিনেমা ‘অবতার’। অভিনয়ে আমিন খান, মাহিয়া মাহি, জে এইচ রুশো প্রমুখ। কাজী হায়াৎ-এর পরিচালনায় সিনেমা ‘বীর’। অভিনয়ে শাকিব খান, বুবলি, মিশা সওদাগর প্রমুখ। মীর সাব্বিরের পরিচালনায় সিনেমা ‘রাত জাগা ফুল’। অভিনয়ে মীর সাব্বির, ঐশী, ফজলুর রহমান বাবু প্রমুখ। দীপঙ্কর দীপনের পরিচালনায় সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। শাহ মো. সংগ্রামের পরিচালনায় সিনেমা ‘বলবো কথা বাসর ঘরে’। অভিনয়ে শাকিব খান, শাবনূর প্রমুখ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমা ‘তারকাঁটা’। অভিনয়ে আরেফিন শুভ, মৌসুমী, বিদ্যা সিনহা মিম প্রমুখ।