× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছোট পর্দার নতুন তারা নাজনীন নিহা

মৌসুম আহমেদ

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৩:০০ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১৩:০১ পিএম

ছোট পর্দার নতুন তারা নাজনীন নিহা

ছোট পর্দার নাটকে ইদানীং বেশ কিছু তরুণ অভিনেত্রী আলো ছড়াচ্ছেন। সে তালিকায় নতুন সংযোজন নাজনীন নাহার নিহা। স্নিগ্ধ হাসির মেয়ে। অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছেন মাত্র কিছুদিন হলো। আগে তাকে মডেল ফটোশুট কিংবা টুকটাক বিজ্ঞাপনে দেখা যেত। সম্প্রতি প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে বেশ আলোচনায় এসেছেন নিহা। 

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে লাভ সেমিস্টার নাটকটি। রোমান্টিক গল্পে জোভানের সঙ্গে জুটি বেঁধেই আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তার মিষ্টি হাসি, সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এই নাটকটি ইউটিউবে ভিউ ছাড়িয়েছে প্রায় সাত মিলিয়ন।

প্রথম নাটকের সাফল্যে উচ্ছ্বসিত নিহা। তিনি বলেন, ‘এর আগে বিজ্ঞাপনে কাজ করলেও টিভি নাটকে এটাই আমার প্রথম কাজ। প্রবীর ভাইয়া এত সুন্দর একটা গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমি আর না করিনি। লাভ সেমিস্টার নাটকটি নিয়ে শুটিংয়ের আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়েছিলাম। ফাইনাল শুটে যাওয়ার আগে আমরা বেশ কিছুদিন রিহার্সেল করেছি। প্রবীর ভাইয়া আমাকে অনেক ছোট ছোট বিষয় হাত ধরে শিখিয়ে দিয়েছিলেন। আর জোভান ভাইয়ার মতো অভিনেতার সঙ্গে মানিয়ে যেতে পারব কি না, সে বিষয়ে একটু ভয় কাজ করছিল। বাট তিনিও আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন। এই নাটক দিয়ে অভিনয়ের অনেক খুঁটিনাটি বিষয় শিখেছি। মানুষের ভালোবাসা পাচ্ছি। বেশ ভালো লাগছে।’

দেখতে বড় মনে হলেও নিহা সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। এত কম বয়সে অভিনয় আর কাজের প্রতি তার ডেডিকেশন আকাশচুম্বী। আর তাই তো অভিনয় নিয়ে বহুদূর যেতে চান এই অভিনেত্রী। নিহা অভিনয়ে নিয়মিত হবেন কি না জানতে চাইলে বলেন, ‘আমি খুব বেশি কাজ করতে চাই না। বেছে বেছে ভালো মানের কাজগুলোই করতে চাই। যেহেতু এই জায়গাটা আমার ভালোবাসার জায়গা, তাই মানসম্মত কাজ দিয়ে মানুষের আরও ভালোবাসা অর্জন করতে চাই।’

সম্প্রতি এই অভিনেত্রী একটি মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন। ইমরানের গানে মডেল হয়ে জুটি বেঁধেছেন ‘ওরে জান’ শিরোনামের মিউজিক ভিডিওতে। যে গানের শুটিং হয়েছে ঢাকা ও নেপালে। ইতোমধ্যে গানটি মুক্তি পেয়েছে রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলের ব্যানারে। আর গানের মধ্য দিয়েও এই প্রথমবার মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছেন নিহা।

ইমরানের সঙ্গে মডেল হিসেবে প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করার অনুভূতি জানতে চাইলে নিহা বলেন, ‘এই অভিজ্ঞতাটাও বেশ দারুণ। আমাদের প্রোডাকশন ও টিম মেম্বাররা সবাই অনেক আন্তরিক ছিল। নেপালের শুট করতে গিয়ে ছুটির বাইরেও আমরা অনেক মজা করেছি। আর ইমরান ভাইও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন। গানের কথা, সুর, লোকেশন সব মিলিয়ে মন ছুঁয়ে গেছে। ভিডিওটি ইতোমধ্যে মুক্তি পেয়েছে, বেশ সাড়া পাচ্ছি।’

নাটকের পাশাপাশি ভবিষ্যতে এমন ভালো ভালো মিউজিক ভিডিও করতে চান এই অভিনেত্রী। 

নিহা জানালেন, সম্প্রতি আরও একটি নাটকের কাজ শেষ করেছেন। আসছে কোরবানির ঈদে মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে কাজটি করছেন। নাটকের নাম ‘সুইট প্রবলেম’।

ফারহানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে নিহা বলেন, ‘দর্শকদের ভালোবাসায় নতুন আরেকটি কাজ করলাম। লাভ সেমিস্টার নাটকের মতো এই নাটকেও দর্শক বেশ আনন্দ খুঁজে পাবেন। আর ফারহান ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে যদি বলি, তিনি অনেক গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।’

এভাবে দর্শককে আনন্দ দিতে ভালো ভালো গল্পে অভিনয় করে যেতে চান নিহা। সবার ভালোবাসা নিয়ে অভিনয়ের আঙিনায় অনেক দূরের পথ পাড়ি দিতে চান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা