× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেবিনে নেওয়া হলো আবু হেনা রনিকে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:০২ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৮ পিএম

কেবিনে নেওয়া হলো আবু হেনা রনিকে

কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে কেবিনে নেওয়া হলো। শনিবার (২৪ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নতি হচ্ছে। কথা বলছেন। গলার স্বরও ঠিক হয়ে আসছে। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করতে পারছেন।’

ড. সামন্ত লাল সেন আরও বলেন, ‘রনির শরীরে শনিবার ড্রেসিং করা হয়েছে। দুপুর ২টায় কেবিনে স্থানান্তর করা হয়েছে। কেবিনে তাকে একটু আলাদা করে রাখা হয়েছে। তবে তাকে আরও বেশ কিছু দিন হাসপাতালে থাকতে হবে।’

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে বেলুন বিস্ফোরণ হয়ে পাঁচজন দগ্ধ হয়। এ সময় দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি, গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মোশাররফ হোসেন, গাছা থানার কনস্টেবল রুবেল মিয়া, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিল্লুর রহমান এবং গাছা থানার আরেক কনস্টেবল মো. ইমরান হোসেন। ঘটনার পরপরই দগ্ধদের চিকিৎসার জন্য স্থানীয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।


প্রবা/এসএস/ এমআই








 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা