× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেমসে অবরুদ্ধ নিউইয়র্কের রাস্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৫:৪৩ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৫:৫৩ পিএম

জেমসে অবরুদ্ধ নিউইয়র্কের রাস্তা

গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলে আয়োজন করা হয়েছিল নগরবাউল জেমসের কনসার্ট। জেমসের কনসার্টের জন্য নিউইয়র্কের রাস্তায় হয়ে যায় ট্রাফিক জ্যাম। এমনকি চাপ সামলাতে পুলিশ সিরিউরিটিকেও হিমশিম খেতে হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। পাশাপাশি ফেসবুকেও সে বিষয়টি নিশ্চিত করে পোস্ট শেয়ার করেছেন। 

তিনি বলেন  ‘আমার দেশের কোনো শিল্পীর আগমনে যখন বিদেশের মাটিতে ট্র্যাফিক জ্যাম তৈরি হয়। পুলিশ সিরিউরিটিকে হিমশিম খেতে হয়, ভিড় সামলাতে তাদের নাজেহাল হতে হয়, তখন তা ছিল আমার কাছে অবিশ্বাস্য। রোববার নিউইয়র্কে হয়ে গেল নগরবাউল জেমসের শো। জ্যামাইকার অ্যামাজুরা হলের পুরো এলাকা যেন হয়ে উঠেছিল একটা জেমসময় বাংলাদেশ। মানুষের দীর্ঘ লাইন আর গাড়ির ভিড় সামলাতে ব্যস্ত ছিল নিউইয়র্ক সিকিউরিটি।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেও আমি স্বপ্ন দেখতাম অন্য দেশের শিল্পীদের মতো আমাদের দেশের কোনো শিল্পী যদি এভাবে সবাইকে অবাক করে দিতে পারত! রোববার ছিল সেই দিন। আমি গর্বিত আমাদের একজন জেমস আছে, আমি গর্বিত আমাদের জেমসকে ভালোবেসে মানুষের স্রোতে নিউইয়র্কের একটি এলাকা উত্তাল হয়ে উঠেছিল। 

আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম সংবাদমাধ্যমকে বলেন, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই কনসার্টে দর্শক এসেছেন। তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এমন আয়োজন করা সম্ভব হয়েছে। এর আগে ২০১৮ সালে নিউইয়র্ক মাতিয়েছিলেন জেমস।

আগামী ২৫ জুন আমাজুরা হলে জেমসের আবারও গান গাওয়ার কথা রয়েছে। সেদিন অনুষ্ঠিত হবে ডলিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আলমগীর খান আলম আশা প্রকাশ করে বলেন, এবার যারা টিকিট কিনতে পারেননি, আশা করছি ওই অনুষ্ঠানের টিকিট তারা আগে থেকে কিনে রাখবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা