× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরিয়ানের ওয়েব সিরিজে রণবীরের চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৪:২৬ পিএম

আরিয়ানের ওয়েব সিরিজে রণবীরের চমক

ক্যামেরার সামনে নয়, পিছনেই কাজ করতে স্বচ্ছন্দ শাহরুখ-পুত্র। তাই বাবার মতো নায়ক নয়, পরিচালক হওয়ার স্বপ্ন আরিয়ান খানের। আর তাই খুব শীঘ্রই ডেবিউ শো ‘স্টারডম’ নিয়ে হাজির হবেন এই স্টারকিড। তবে এবার নতুন চমক হল, আরিয়ান খানের ওয়েব সিরিজের অংশ হতে চলেছেন রণবীর কাপুর।

শাহরুখ পুত্রর এই সিরিজে ক্যামিও চরিত্রে থাকবেন ঋষি কাপুর পুত্র। কাকতালীয়ভাবে ‘দিওয়ানা’ ছবির সঙ্গে রুপোলি দুনিয়ার সফর শুরু করেছিলেন শাহরুখ, সেই ছবির নায়ক ছিলেন ঋষি কাপুর। তিন দশকের ব্যবধানে শাহরুখ পুত্রর প্রথম প্রোজেক্টের অংশ হচ্ছেন রণবীর। 

ইতিমধ্যেই শুরু হয়েছে শ্যুটিং, শুধু তাই নয় শ্যুটের প্রথম দিন ছেলেকে উৎসাহ দিতে সেটে হাজির ছিলেন কিং খান। প্রসঙ্গত, আরিয়ান খানের ‘স্টারডম’-এ লিড রোলে থাকছেন টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানি। এই সিরিজের কাহানিও লিখেছেন আরিয়ান, দীর্ঘদিন ধরে এই প্রোজেক্ট নিয়ে রিসার্চ করছিলেন শাহরুখ-গৌরীর ছেলে। 

সম্প্রতি আরিয়ানের শো-এর সেটে হাজির হয়েছিলেন রণবীর। শুধু রণবীর কাপুরই নন, ‘স্টারডম’এ অতিথি শিল্পী হিসাবে দেখা মিলবে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহরেরও। গত বছর ডিসেম্বরেই এই প্রোজেক্টের ঘোষণা সেরেছিলেন আরিয়ান।

ছেলের প্রথম ওয়েব সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেনমেন্ট। সিরিজের চিত্রনাট্যের একটি ছবি পোস্ট করে আরিয়ান লিখেছিলেন, ‘লেখার পর্ব শেষ, অ্যাকশন বলবার জন্য আর অপেক্ষা করতে পারছি না’। নিজের প্রোজেক্ট সম্পর্কে এর চেয়ে বেশি কিছু খোলসা করেননি আরিয়ান। 



 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা