× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পারভিন ববি হয়ে পর্দা কাঁপাবেন উর্বশী

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৮:০১ পিএম

পারভিন ববি হয়ে পর্দা কাঁপাবেন উর্বশী

বলিউডের প্রয়াত অভিনেত্রী পারভীন ববি। ১৯৭৩ সালে ক্রিকেটার সেলিম দুরানির বিপরীতে ‘চরিত্র’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। পরের বছর অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘মজবুর’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। এরপর অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন পারভিন।

চেনা ভাবমূর্তির বাইরে বেরিয়ে সাহসী নারী চরিত্রে অভিনয় করেছিলেন পারভীন। তিনি ছিলেন প্রথম বলিউড তারকা, যাকে ১৯৭৬ সালের জুলাইয়ে টাইম পত্রিকার প্রথম পৃষ্ঠায় দেখা যায়। আজও বলিউডের ‘ফ্যাশন আইকন’ হিসাবে বিবেচিত হন পারভীন ববি।

সেই অভিনেত্রীকে নিয়ে বায়োপিক নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটিতে পারভিনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের গ্ল্যামার গার্ল উর্বশী রাউতেলা। 

রোববার উর্বশী নিজেই ইনস্টাগ্রাম চিত্রনাট্যের ছবি শেয়ার করে বায়োপিকের ঘোষণা দেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বলিউড ব্যর্থ হয়েছে, কিন্তু আমি আপনাকে গর্বিত করব পারভীন। নতুন শুরুর জাদুতে বিশ্বাস রাখুন।’

জানা গেছে, ধীরজ মিশ্রের লেখা চিত্রনাট্যে এই সিনেমা পরিচালনার দায়িত্বে থাকবেন ওয়াসিম এস খান ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা