× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবার থেকে আলাদা পূজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১২:৫৬ পিএম

সবার থেকে আলাদা পূজা

বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। অভিনয় ক্যারিয়ারের শুরুতেই এক সঙ্গে তিনটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আলোচনায় চলে আসেন তিনি। এর পর একাধারে তামিল ও বলিউড সিনেমায় সমানতালে কাজ করেন তিনি। এ বছর রোজার ঈদে সালমানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় প্রথমবার অভিনয় করতে দেখা যায় তাকে। সম্প্রতি পূজা তার ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবন নিয়ে ভারতীয় গণমাধ্যমে খোলামেলা আলোচনা করেন।

সাক্ষাৎকারের শুরুতেই পূজা নিজের সম্পর্কে বলেন, ‘ছোটবেলায় অভিনেত্রী হওয়ার মতো তেমন কোনো স্বপ্ন আমার ছিল না। আমি সিনেমা দেখতে পছন্দ করতাম। সুযোগ পেলে সারা দিন আমি সিনেমা দেখেই কাটিয়ে দিতে পারতাম। তবে লেখাপড়ার প্রতি আমার অন্য রকম ভালোবাসা ছিল। এ ছাড়া শিশু বয়সে মানুষের সঙ্গে কথা বলতে লজ্জা পেতাম আমি। এর পর একটি সময় আমার পরিবারের সবাই বুঝতে পারে, আমি অন্তর্মুখী শিশুÑ যে কি না নিজের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে। বিষয়টি মা প্রথম লক্ষ করে আমাকে মানুষের মাঝে বেশি বেশি নিয়ে যেত যাতে করে আমার এই সমস্যা দূর হয়ে যায়। কিন্তু সমস্যাটি স্থায়ীভাবে আমার মধ্যে থেকে যায়। যা এখনও আছে। আপনারা লক্ষ্য করবেন, আমি সব সময় মিডিয়াতে কম কথা বলার চেষ্টা করি। এ জন্য আমাকে নিয়ে আমার অনেক সহকর্মী মজা নেয়। কিন্তু তাতে আমি কখনও বিরক্ত হই না। কারণ আমার মনে হয়, ইন্ডাস্ট্রিতে এই একটি দিক দিয়ে আমি সবার থেকে আলাদা। যা নিয়ে আমি গর্ব করি।’ 

সাক্ষাৎকারের একপর্যায়ে পূজা তার সিনেমা নির্বাচনের বিষয় নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘আমি সব সময় গল্পনির্ভর সিনেমায় কাজ করতে পছন্দ করি। তাই কেউ যখন আমার কাছে নতুন কোনো সিনেমার প্রস্তাব নিয়ে আসেন, শুরুতেই আমি তার কাছে গল্প সম্পর্কে শুনতে চাই। এর পর নির্মাতা কে এবং বিপরীতে কে অভিনয় করবেন সে বিষয়ে জানতে চাই। অনেক সময় নির্মাতার নাম শুনেই আমি সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়ে নেই। যেমনÑ একবার এসএস রাজমৌলি আমাকে একটি কাজের প্রস্তাব দেন। আমি কোনো কিছু না শুনেই কাজটি করতে রাজি হয়ে যাই। কারণ তার মতো একজন নির্মাতা অবশ্যই ভালো কাজ ছাড়া করবেন না।’

এ বছর পূজার বিগ বাজেটের দুটি সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। দুটিই তামিল সিনেমা। একটির নাম ‘গুন্তুর কারাম’। যেখানে পূজার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মহেশ বাবুকে। অন্যটির নাম ‘জানা গানা মানা’। এ সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন বিজয় দেবরকোন্ডা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা