× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগদান সারলেন আমিরকন্যা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫০ পিএম

বাগদান সারলেন আমিরকন্যা

সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই লুকোচুরি করেননি ইরা। গত দুই বছর ধরে ফিটনেস ট্রেনার নুপুর শিখরের সঙ্গে প্রেম করছেন আমিরকন্যা। নিয়মিতই তাদের সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে।

জানা গেছে, গত বছর জুলাই মাসে দাদি জিনাত হুসাইনের সঙ্গে দেখা করতে যান প্রেমিককে নিয়ে। আর তখনই গুঞ্জন ওঠে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ইরা। তবে সেই গুজব এবার বাস্তবে রূপ নিতে চলেছে। কারণ, ইতোমধ্যে ইরা এবং নুপুর তাদের বাগদান সেরে ফেলেছেন।

সেই সঙ্গে ইনস্টাগ্রামে তাদের বাগদানের খবর নিশ্চিত করে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ইরাকে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন নুপুর। সময় ব্যয় না করে ‘হ্যাঁ’ বলেন আমিরকন্যা। এর পরেই তার হাতে আংটি পরিয়ে দিয়ে চুম্বন করেন এই প্রেমিক যুগল। ভিডিওটি পোস্ট করে ইরা লেখেন, আমি হ্যাঁ বলেছি। জানা গেছে, প্রেমিকের সাইক্লিংয়ের অনুষ্ঠানে গিয়েই এই ঘটনা ঘটান তারা।

এদিকে তাদের এই খবর পোস্ট করার পরপরই ইরা এবং নুপুরকে শুভচ্ছা জানান বলিউডের সব তারকারা। দুজনকে শুভেচ্ছা জানিয়ে রিয়া চক্রবর্তী লেখেন, তোমাদের জন্য অনেক শুভভেচ্ছা রইল। বলিউড তারকা ফাতিমা সানা শেখ লিখেছেন, আমার দেখা সবচেয়ে মিষ্টি সময়।

ইরার পোস্টের নিচে অনেক ভক্তই তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার অনেকেই জানতে চেয়েছেন বিয়ের খবর। তবে সেই বিষয়ে এখনও মুখ খোলেননি আমিরকন্যা।

প্রসঙ্গত, এর আগে নিজের জন্মদিনে নিজেদের বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছিলেন, আসলে মাত্র দুই বছর হলো সম্পর্ক, এটা (প্রেম) সব সময়ই ছিল। তোমাকে ভালোবাসি।

১৯৯৭ সালে জন্ম নেন আমির খান এবং রিনা দত্তের মেয়ে ইরা খান। তবে বলিউডে নাম না লেখালেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় এই তারকাকন্যা।


প্রবা/টিএম 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা