× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশাখীতে সরাসরি ‘শুভ মহালয়া’, থাকছে সিনেমাও

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৯ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:১০ পিএম

বৈশাখীতে সরাসরি ‘শুভ মহালয়া’, থাকছে সিনেমাও

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে দশমী পর্যন্ত প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। শারদীয় দুর্গাপূজার প্রথম দিন শুভ মহালয়া ২৫ সেপ্টেম্বর। 

এদিন ভোর সাড়ে ৫টায় রমনার কালীমন্দির থেকে ‘শুভ মহালয়া’র পুরো অনুষ্ঠান সরাসরি প্রচার করবে বৈশাখী টেলিভিশন। নিকোলাস হীরার প্রযোজনায় যার নিবেদনে থাকবে থাই ফুড।

এ ছাড়া মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল সাড়ে ৭টায় পূজার গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’। সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গানে’ পূজার গান নিয়ে হাজির হবেন অলোক সেন। 

এর প্রযোজনা করছেন লিটু সোলায়মান। 

মহালয়া উপলক্ষে সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে শাবানা, বুলবুল আহমেদ, মিঠুন, রোজিনা ও এ টি এম শামসুজ্জামান অভিনীত চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’।


প্রবা/এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা