× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়া ফেলেছে অন্তর্জালের টিজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৫:৫২ পিএম

সাড়া ফেলেছে অন্তর্জালের টিজার

প্রকাশিত হলো দীপংকর দীপন পরিচালিত দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’র টিজার।‌ শনিবার রাত ৮টায় ইউটিউব ফেসবুকে টিজারটি উন্মুক্ত করা হয়। নেটিজেনদের কাছে সিয়াম-মীম- সুনেরাহ-এবিএম সুমনদের নিয়ে ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারটি সাড়া ফেলে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ইতিবাচক আলোচনা। তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন ও সাইবার ওয়ার্ল্ডে হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই নিয়ে ‘অন্তর্জাল’ ছবি। প্রযুক্তি একটি রাষ্ট্রকে কৃত্রিম সংকটের মুখে ফেলে দেয়, সেই সংকট থেকে উত্তরণের অভিযাত্রা নিয়েই ‘অন্তর্জাল’।

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি প্রসঙ্গে দীপংকর দীপন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ইন্টারনেট দুনিয়ার নানান অবিশ্বাস্য ঘটনার ঝলক নিয়েই এই সিনেমা। সিনেমার অ্যাকশন আর থ্রিলারকে সবার কাছে ছড়িয়ে দিতেই সিনেমাটি পাঁচ মহাদেশের বাংলা সিনেমাপ্রেমীদের দেখার সুযোগ তৈরি করছি আমরা। কারিগরি প্রযুক্তির সর্বশেষ সংযুক্তি আর সিনেমার গল্পের টান টান উত্তেজনা পরতে পরতে ছড়িয়ে আছে অন্তর্জাল সিনেমায়।’ 

ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল । সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল। 

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা