× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোলির ওপর চটেছেন ব্র্যাড পিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৪:১২ পিএম

জোলির ওপর চটেছেন ব্র্যাড পিট

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি আইনি জটিলতায় পড়েছেন তিনি। সম্পত্তি বিক্রির জেরে অভিনেত্রীর ওপরে ব্যাপক চটেছেন তার প্রাক্তন স্বামী অভিনেতা ব্র্যাড পিট। শুধু তা-ই নয়, অ্যাঞ্জেলিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন তিনি।

জানা গেছে, ব্র্যাডের অনুমতি না নিয়ে অভিনেত্রী নাকি তাদের যৌথ সম্পত্তি থেকে কিছু অংশ বিক্রি করে দিয়েছেন। আর এতেই ক্ষেপেছেন এই অভিনেতা। ফ্রান্সে ১৩ লাখ ১৮২ কোটি টাকা মূল্যের একটি আঙুর ক্ষেতের সমান দু-ভাগ মালিকানা রয়েছে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার। সেখান থেকেই নিজের নামের অংশটুকু রাশিয়ার কোটিপতি ইউরি শেফলারকে দিয়েছেন এই অভিনেত্রী।

ব্র্যাডের অভিযোগ, তার অনুমতি না নিয়ে শাতো মিরাভাল নামের বিপুল বাগানের অর্ধেক বিক্রি করে দিয়ে বেআইনি কাজ করেছেন তার প্রাক্তন স্ত্রী। ইতোমধ্যে অভিনেতার আইনজীবী লস অ্যাঞ্জেলেসের আদালতে একটি মামলা  করেছেন ব্র্যাড ।

সেখানে লেখা রয়েছে, অ্যাঞ্জেলিনা গোপনে শেফলারের সংস্থার সঙ্গে চুক্তিতে গিয়ে ব্র্যাড ও তার সংস্থার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।

অন্যদিকে অ্যাঞ্জেলিনার আইনজীবী জানান, ব্র্যাডের অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন এবং অত্যন্ত হানিকর এক পদক্ষেপ। কারণ দলিল অনুযায়ী, আঙুর ক্ষেতটির সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে রয়েছেন সুরা প্রস্তুতকারী সংস্থা মার্ক পেরিন। ২০১৩ সাল থেকে ব্র্যাডের নিজস্ব সংস্থা মন্ডো বঙ্গোর সঙ্গেই ব্যবসা করছে তারা। এরপরই শাতো মিরাভাল বড়সড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। সেই সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এর নাম।

যদিও ব্র্যাডের আইনজীবীর এই বাগানের সাফল্যের জন্য অ্যাঞ্জেলিনার বিশেষ কোনো অবদানই নেই বলে দাবি করেছেন। তবে তাদের এই আইনি জটিলতায় শেষ অবধি কে জেতেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা