× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীকে মারধর ও ডিভোর্স নিয়ে মুখ খুললেন সানাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১২:৫৫ পিএম

স্বামীকে মারধর ও ডিভোর্স নিয়ে মুখ খুললেন সানাই

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছিল দাম্পত্য সমস্যায় ভুগছেন সানাই মাহবুব। তিনি স্বামীকে মারধর করে কিডনি নষ্ট করে ফেলেছেন বলেও আলোচনা দেখা যায়। সানাইয়ের ফেসবুক আইডি থেকে দাবি করা হয় ডিভোর্স হয়েছে বলে। তবে ফেসবুকে ভেরিফায়েড পেজে সব তথ্যই মিথ্যে বলে দাবি করলেন তিনি। 

সেখানে স্বামীকে মারধর করার কথা অস্বীকার করে সাংবাদিকদের দোষারোপ করেন সানাই। বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ৩টা ৫১ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি।

ভেরিফায়েড পেজে সানাই লেখেন, ‘আসসালামু আলাইকুম, পেজ হ্যাক হওয়ার কারণে আমি অ্যাকসেস পাচ্ছিলাম না। আর ওইদিকে আমাকে নিয়ে যে লেভেলের উল্টাপাল্টা নিউজ হচ্ছে। আচ্ছা, সাংবাদিক ভাইয়ারা আপনাদের কাছে তো আমার নাম্বার আছে, নিউজের আগে কি আপনারা একটা বার আমাকে ফোন করার প্রয়োজন মনে করেননি? আমি কোন দুঃখে আমার স্বামীকে মারতে যাব? আর কিডনি ড্যামেজ করে দিছি মানে? আসেন আপনারা সবাই মিলে পপুলার কিংবা ল্যাবএইডে গিয়ে আমার স্বামীর কিডনি পরীক্ষা করে দেখি, রিপোর্ট কি আসে। অন দ্য স্পট প্রমাণ হবে কিডনি ঠিক আছে কি না।

সানাই আরও লেখেন, ‘এসব আশ্চর্যজনক নিউজ আপনারা কিসের ভিত্তিতে করেন? আপনারা আসেন না ভাই, ওকে নিয়ে পপুলার বা ল্যাবএইডে গিয়ে একটা টেস্ট করাই, তার পর না হয় রিপোর্টের ছবি দিয়ে নিউজ করলেন। রিপোর্ট তো ভুয়া বানানো যায়। কারণ আমার স্বামীর পরিচিত ডাক্তার আছেন ডজন ডজন। তাই তার কিডনির পরীক্ষা আপনাদের উপস্থিতিতে ফেসবুক লাইভে থেকে করা হবে। দেখি কী রিপোর্ট আসে? ওপেন চ্যালেঞ্জ করলাম আমি। কীভাবে আপনারা এসব অযাচিত নিউজ করেন?’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা