× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ লাখ কোটি টাকার সম্পত্তি বিক্রি করলেন জোলি, ব্র্যাড পিটের মামলা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৮:২৬ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৯:২০ পিএম

১৪ লাখ কোটি টাকার সম্পত্তি বিক্রি করলেন জোলি, ব্র্যাড পিটের মামলা

প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। অভিনেত্রী অ্যাঞ্জেলিনা নাকি তাদের যৌথ সম্পত্তি থেকে কিছু অংশ বিক্রি করে দিয়েছেন ব্র্যাডের অনুমতি না নিয়েই। এতেই চটেছেন ‘মানি বল’-এর অভিনেতা। ফ্রান্সে ১৪ লাখ ১৮২ কোটি টাকা মূল্যের এক আঙুর ক্ষেতের সমান দু’ভাগ মালিকানা রয়েছে ব্র্যাড আর অ্যাঞ্জেলিনার।

সেখান থেকেই নিজের ভাগটুকু অভিনেত্রী দিয়েছেন রাশিয়ার এক কোটিপতিকে। তার নাম ইউরি শেফলার।

ব্র্যাডের অভিযোগ, তার অনুমতি না নিয়ে শাতো মিরাভাল নামের বিপুল বাগানের অর্ধেক বেচে দিয়ে বেআইনি কাজ করেছেন তার প্রাক্তন স্ত্রী। অভিনেতার আইনজীবী ইতোমধ্যেই লস অ্যাঞ্জেলেসের আদালতে একটি মামলা দায়ের করেছেন। সেখানে লেখা রয়েছে, অ্যাঞ্জেলিনা গোপনে গোপনে শেফলারের সংস্থার সঙ্গে চুক্তিতে গিয়ে ব্র্যাড ও তার সংস্থার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।

অন্যদিকে, অ্যাঞ্জেলিনার আইনজীবী জানিয়েছেন ব্র্যাডের অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত হানিকর এক পদক্ষেপ। কারণ দলিল অনুযায়ী, ভিনিয়ার্ড বা আঙুর ক্ষেতটির সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আছে সুরা প্রস্তুতকারী সংস্থা মার্ক পেরিন। ব্র্যাডের নিজস্ব সংস্থা মন্ডো বঙ্গোর সঙ্গেই ২০১৩ সাল থেকে হাত মিলিয়ে ব্যবসা করছে তারা। শাতো মিরাভাল তারপরই বড়সড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হুয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এর নাম।

তবে ব্র্যাডের আইনজীবীর দাবি, এই বাগানের সাফল্যের জন্য অ্যাঞ্জেলিনার বিশেষ কিছুই অবদান নেই। অর্থ এবং শ্রম দিয়ে ব্র্যাডের পাশে দাঁড়িয়েছিলেন তিনি সহধর্মিণীর মতো। প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্র্যাডের সঙ্গে শাতো মিরাভালকে এগিয়ে নিয়ে যাওয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা