× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভক্তকে ধাক্কা মেরে ফেলে দিলেন সঞ্জয় দত্ত!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১৫:০৬ পিএম

ভক্তকে ধাক্কা মেরে ফেলে দিলেন সঞ্জয় দত্ত!

কিছুদিন আগেই ভক্তকে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল শাহরুখের দিকে, আর এবার একই অভিযোগে অভিযুক্ত সঞ্জয় দত্ত। ঘটনাচক্রে দুটি ঘটনাই বিমানবন্দরের। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিও।

সামনে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখলেই ক্যামেরাবন্দি করতে ছুটে যান অনুরাগীরা। এ ঘটনা নিত্যদিনের। শুক্রবার রাতে এমনটাই ঘটেছিল অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে দেখা যায়, এক ভক্ত ক্রমাগত সঞ্জয় দত্তকে অনুসরণ করছিলেন, তার পাশে হেঁটে পুরোটাই ভিডিওবন্দি করছিলেন। আর তাতেই কিছুটা বিরক্তির ছাপ ছিল অভিনেতার চোখেমুখে। সেই অনুরাগীকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন সঞ্জয়, তবে তারপরে ফের আরও একজন এসে সঞ্জয়কে অনুসরণ করতে শুরু করেন। তারপর সঞ্জয় তাকে মারেন ধাক্কা।

এ ভিডিওর নিচেই নেটপাড়ার কেউ কেউ লিখেছেন, ‘এদের যে কেন এত্ত অহংকার!...’। কিছুদিন আগে ঠিক একইভাবে ‘ডাঙ্কি’র শুটিং শেষে শাহরুখ মুম্বাই ফেরার সময়ও একই ঘটনা ঘটেছিল। সেদিন প্রথমে বিমানবন্দরে সবার উদ্দেশে হাত নাড়তে নাড়তেই বের হচ্ছিলেন শাহরুখ, সামনে এক অনুরাগী ফোন নিয়ে ছবি তুলতে এলে তাকে হাত দিয়ে ধাক্কা মারেন কিং খান। যা নিয়ে কম চর্চা হয়নি। যদিও শাহরুখকে সচরাচর অনুরাগীদের সঙ্গে এমন ব্যবহার করতে দেখা যায় না বলেই মত প্রকাশ করেছিলেন কেউ কেউ। আবার কয়েকদিন আগে এক অনুরাগী কারিনা কাপুরের সঙ্গে সেলফি তুলতে এলে তাকে এড়িয়ে যান কারিনা, তা নিয়েও কিছু কম সমালোচনা হয়নি।

তবে এরই মাঝে কিছুটা অন্য উদাহরণ তৈরি করেছিলেন সালমন খান। বিমানবন্দরে আসা এক খুদে অনুরাগীর সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন তিনি; যা দেখে মন ভরেছিল নেটপাড়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা