× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ফ্যান্টাস্টিক ফোর রিবুট’-এ যুক্ত হলেন মার্গট রবি ও অ্যাডাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১২:৫১ পিএম

‘ফ্যান্টাস্টিক ফোর রিবুট’-এ যুক্ত হলেন মার্গট রবি ও অ্যাডাম

ফ্যান্টাস্টিক ফোর সিনেমার জনপ্রিয়তা দুনিয়াজোড়া। ইতোমধ্যে এর নতুন কিস্তি ‘ফ্যান্টাস্টিক ফোর রিবুট’ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সিনেমায় কে অভিনয় করবেন, তা নিয়ে সৃষ্টি হয়েছে উন্মাদনা। এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় হলিউড তারকা মার্গট রবি ও অস্কারে নমিনেশন পাওয়া অভিনেতা অ্যাডাম ড্রাইভার

যদিও এখন পর্যন্ত ছবিতে কারা অভিনয় করবেন, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে হলিউডের একটি গণমাধ্যম জানিয়েছে, এ দুই তারকার সঙ্গে ইতোমধ্যে চুক্তি হয়ে গেছে। সিনেমায় রিড রিচার্ডসের চরিত্রে দেখা যাবে অ্যাডামকে। তার স্ত্রী স্যু স্টর্মের ভূমিকায় দেখা যাবে মার্গট রবিকে। ছবিতে যার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স ফ্যান্টাস্টিক ফোর রিবুট নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে অন্যান্য চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতাদের সন্ধান শুরু করেছে মার্ভেল। এরই মধ্যে সামনে আসে মার্গট রবির নাম। ‘বার্বি’ অভিনেত্রী ইতোমধ্যে ডিসি কমিকস ‘সুইসাইড স্কোয়াড’ ফ্র্যাঞ্চাইজিতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন।

তবে গণমাধ্যমের দাবি, ডিসি থেকে স্থানান্তর হয়ে এবার মার্ভেলের বহু প্রতীক্ষিত চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

স্কুপার ড্যানিয়েল রিচম্যানের মতে, মার্ভেল স্টুডিও সম্প্রতি একাডেমি অ্যাওয়ার্ড মনোনীত অভিনেত্রী মার্গট রবিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোরের স্যু স্টর্মের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব পেয়েই তিনি অভিনয়ে সম্মতি দেন।

জানা গেছে, মার্গট রবি ছাড়াও স্যু স্টর্মের চরিত্রে অভিনয়ের জন্য মার্ভেলের পছন্দের তালিকায় ছিলেন মিলা কুনিস, জোডি কমার ও অ্যালিসন উইলিয়ামসের মতো অভিনেত্রীরা। তবে রবি রাজি হওয়ায় অন্য পথে যেতে হয়নি প্রযোজনা প্রতিষ্ঠান এমসিইউকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা