× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে টেকাতে জেনিফার-বেনের ৫০ লক্ষ ডলারের চুক্তি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৮ পিএম

বিয়ে টেকাতে জেনিফার-বেনের ৫০ লক্ষ ডলারের চুক্তি


কিছুদিন আগেই বিয়ে করেছেন হলিউডের তারকা জুটি জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। তবে বিয়ের পর এখন কোথায় তাদের মধুচন্দ্রিমার খবর নিয়ে বিনোদন মাধ্যমে আলোচনা হওয়ার কথা, উল্টো সাম্প্রতিক এক খবর নিয়ে জেনিফার ও বেনকে নিয়ে চলছে বিভিন্ন কানাঘুষা। 

বিবাহিত জীবনে নিরাপত্তাহীনতায় ভোগা নতুন নয়। বিশেষ করে ইদানিং চারদিকে যেভাবে বিচ্ছেদের পরিমাণ বাড়ছে, তা নিয়ে দম্পতিরা কম-বেশী উদ্বীঘ্ন থাকেন। জেনিফার লোপেজ বা বেন অ্যাফ্লেকের মতো তারকারাও যে ব্যতিক্রমী নন, এবার তার প্রমাণ পাওয়া গেল।

মাস দুয়েক আগে বিয়ে করেছেন হলিউডের এই তারকা জুটি। তার আগে প্রায় দুই দশক আগে তাদের বিচ্ছেদ হয়। আলাদা মানুষকে তারা বেছে নিয়েছিলেন সঙ্গী হিসেবে। তাদের সঙ্গে সংসারও করেছেন। কিন্তু তার পর আবার পুরনো সুতোয় টান পড়ায় ২০২১ সালে একে অপরের কাছে আসেন বেন-জেনি। মাস দু’য়েক আগে গত ১৬ জুলাই বিয়েও করেন। আর সেই বিয়ে নিয়ে কিছু অদ্ভুত গল্প হলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ইদানিং।

হলিউডের বিভিন্ন গণমাধ্যমের খবর, বেন আর জেনিফার নাকি বিয়ের আগে একটি প্রতারণা বিরোধী চুক্তি সই করেছেন। চুক্তির শর্ত হল, বেন বা জেনিফার কেউ কারো সাথে প্রতারণা করলে তাদের কড়া আর্থিক শাস্তির মুখোমুখি হতে হবে। জানা যায়, ৫০ লক্ষ ডলারের ক্ষতিপূরণ দিতে বাধ্য হবেন প্রতারণাকারী। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ৬০ কোটি টাকার সমান।

জেন-বেনি নিজেরাই আলোচনা করে এই বিপুল আর্থিক অঙ্কের শাস্তি ঠিক করেছেন নিজেদের জন্য। যাতে প্রতারণা করার আগে ওই শাস্তির কথা প্রথমে মাথায় আসে। হলিউড সূত্রে খবর, জেনিফার চান তার এই বিয়ে যেন কোনও ভাবেই না ভাঙে। তাই এখন থেকেই নানা ভাবে সতর্ক হচ্ছেন তিনি।


প্রবা/এসএস/এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা