× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেলেন হতে চান নোরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৩ ১৪:৩৮ পিএম

হেলেন হতে চান নোরা

গত কয়েক বছরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নোরা ফাতেহি। অভিনয়ে সেভাবে পোক্ত না হলেও আইটেম গানে নিয়মিত ঝড় তোলেন এ তারকা অভিনেত্রী। মঞ্চে তার পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। যেকোনো ছবিতে ‘আইটেম সং’-এর জন্য তাকেই পেতে চান ছবির নির্মাতারা। এবার তার নিজের স্বপ্নপূরণের পালা। হেলেনের জীবনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে চান নোরা, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে হেলেনের জীবনীচিত্র নিয়ে নোরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ওর নাচের ভিডিওগুলো নিয়ে চর্চা করেছি। ওর শরীরী ভঙ্গি, অভিব্যক্ত— সব কিছু ভালোভাবে লক্ষ করে রপ্ত করার চেষ্টা করেছি। আমাকে নিজের মধ্যে কমনীয়তা আনতে হয়েছে, পাশাপাশি অভিব্যক্তিতে লাস্য ধরে রাখতে হয়েছে।’

হেলেনের গানের নাচ করার সুযোগ পেয়েই ভীষণ উৎসাহিত নোরা। হেলেনের বায়োপিকে তার চরিত্রে অভিনয় করতে পারা তার জন্য অত্যন্ত সম্মানের বলেই জানান অভিনেত্রী।

লাস্যময়ী নারী বলতে যা বোঝায়, বলিউডের ষাট আর সত্তরের দশকে সেই খেতাবের দাবিদার ছিলেন হেলেন। ‘পিয়া তু’-এর মতো গানে আপামর দর্শকের মনে হিল্লোল তুলেছিলেন তিনি। আইটেম গানে তিনি প্রায় অদ্বিতীয়। সেই গানগুলোর জনপ্রিয়তাও কিছু কম নয়। হেলেনের একাধিক গানের রিমেকে নাচ করে ইতোমধ্যেই নজর কেড়েছেন নোরা। এবার হেলেনের জীবনীচিত্রে তার চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে টানা ১০ মিনিট ধরে মঞ্চে পারফর্ম করেন নোরা। ‘পিয়া তু’ থেকে ‘আজ কি রাত’-এর মতো জনপ্রিয় গানে নাচ করেন নোরা। ‘সত্যমেব জয়তে’ ছবিতে ‘দিলবার’ গানে নাচ করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। তার পর থেকেই বলিউডে ‘আইটেম সং’-এ ছবি নির্মাতাদের প্রথম পছন্দ নোরা।

এদিকে এবার বিদ্রূপ-সমালোচনা নিয়ে মুখ খুললেন বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি। তার মতে, ‘নিন্দুকদের এত পাত্তা দেওয়ার কিছু নেই।’ ‘আইফা ২০২৩ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে নোরা বলেন, ‘যারা নিন্দা করে, আমি তাদের উপেক্ষা করি। অনেক মহান জিনিস ঘটছে আমাদের চারপাশে। তাই নিন্দুকদের এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমার অনেক সমর্থক ও অনুরাগী রয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা