প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:২২ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:২২ পিএম
মঞ্চস্থ হতে যাচ্ছে পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’। শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটকটির মঞ্চায়ন হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।
নাটকটির নির্দেশক সায়িক সিদ্দিকী জানান, নাটকে অনেকটা অংশ আমরা ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালা থাকে গ্রামের আসরে আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। সেই শিল্পের আঙ্গিক প্রায় চার মাস পরিশ্রম করে আমাদের পদাতিকের ছেলে মেয়েরা কিছুটা স্পর্শ করার চেষ্টা করেছে। আমাদের সবার এই এত দিনের পরিশ্রমের মাধ্যমে তুলে আনা কাজটি আপনাদের মনে এতটুকু ভালো লাগার জন্ম দিতে পারে তাহলে আমাদের সব চেষ্টা স্বার্থক।
নাটকে অভিনয়ে আছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, শাখাওয়াত হোসেন শিমুল, পুষ্প, ইকরাম, সালমান শুভ, আবু নাসেম লিমন, মোহাম্মদ ইমরান খান, শরীফুল ইসলাম, জবা, শোভন, জিয়া, জেনি, রোজা।
নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সঞ্জীব কুমার দে, আলোক পরিকল্পনায় অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত হামিদুর রহমান পাপ্পু, হুমায়ন আজম রেওয়াজ, জামান, মনির দেওয়ান ও রাশেদ। নাটকটির প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।
প্রবা/এসএস/এসআর