প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৩ ১৪:০৯ পিএম
আপডেট : ০১ জুন ২০২৩ ১৪:৪০ পিএম
বলিউডে সব সময়ই আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন মালাইকা-অর্জুন। ১২ বছরের ছোট অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায়ই তাকে ভক্তদের কাছ থেকে কটুকথা শুনতে হয়ে। এদিকে এর আগে একাধিকবার মালাইকার অর্জুনের সন্তানের মা হওয়ার গুঞ্জন ওঠে। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিকা মালাইকার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জনে অভিনেতা অর্জুন বলেন, নেতিবাচক চর্চা তৈরি করা অনেক সহজ। আমরা তো অভিনেতা, আমাদের ব্যক্তিগত জীবন কোনোভাবেই ব্যক্তিগত পরিসরে সীমিত থাকে না। পেশার কারণে আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতেই হয়।
অভিনেতা আরও বলেন, তবে বাকিটার জন্য আমরা দর্শকের ওপরই নির্ভর করি। আমরা আশা করি তারা বুঝবেন যে, আমরাও তাদের মতোই রক্তমাংসের মানুষ। তাই আমাদের বিষয়ে কোনো খবর প্রচার করার আগে আমরা চাই, যেন তারা অন্তত একবার হলেও সেটা আমাদের থেকে যাচাইবাছাই করে নেন।
তিনি বলেন, শুধু কোনো ছবি দেখে মনে হলেই তো আর হয়ে গেল না! আগে সত্যটা যাচাই তো করতে হবে। তবে মালাইকা ও তার সম্পর্ক নিয়ে অহেতুক প্রচার একেবারেই পছন্দ করেন না অর্জুন। এর আগেও একাধিকবার বিষয়টি স্পষ্ট করেছেন এই অভিনেতা।
প্রসঙ্গত, বলিউডের অন্যতম চর্চিত তারকা মালাইকা অরোরা। ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। আর এ কারণে বেশ চর্চায়ও থাকেন এই যুগল।