× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নারী ফুটবলার সানজিদা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৫ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১১:২৬ এএম

অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নারী ফুটবলার সানজিদা

অবশেষে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়েছেন সানজিদা-সাবিনারা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা নিজের করে নিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলারদের মধ্যে অন্যতম আলোচিত নাম সানজিদা আক্তার। তার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম, সেই সঙ্গে গোটা বাংলাদেশও। এজন্য কলসিন্দুর গ্রামে বইছে আনন্দের বন্যা।

এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার আগে বেশ কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন সানজিদা। সেখানে তিনি বলেন, তাকে মডেলিং ও নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন বেশ কজন নির্মাতা। তবে ফুটবলে মনোযোগ কমে যাবে বলে সেই সব প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। সানজিদার ভাষ্য, ‘‘অনেকে ফেসবুকে আমার ছবি দেখে যোগাযোগ করেছিল মডেলিং করব কি না, নাটকে অভিনয় করব কি না। আমি ‘না’ করে দিয়েছি। কারণ ফুটবলেই আমার একমাত্র মনোযোগ।’’

তিনি আরও জানান, বাংলাদেশ নারী ফুটবল দলের মধ্যে সর্বপ্রথম তার ফেসবুক পেজ ভেরিফায়েড হয়। এজন্য তিনি গর্বিত। ফেসবুকে ভক্ত-অনুরাগীদের নানা রকম মন্তব্য আসে। সেগুলো এনজয় করেন তিনি। অনেকে তাকে ‘ক্রাশ’ বলে। এসব দেখে লজ্জাও পান, মজাও পান বলে জানান সানজিদা।

ফুটবল পায়ে সানজিদা মাঠে একজন চৌকস উইঙ্গার। দলের হয়ে আক্রমণ তৈরি করতে তিনি খুবই কার্যকর। ব্যক্তিগতভাবে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। খেলেনও ৭ নম্বর জার্সি পরে।

বেশ স্টাইলিশ ও ফ্যাশনসচেতন সানজিদা এরই মধ্যে সবার নজর কেড়ে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। নেপালের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামার আগে তার আবেগপ্রবণ এক স্ট্যাটাস সারা দেশের মানুষের মন জয় করে নেয়। সেই দীর্ঘ স্ট্যাটাস থেকে ভাইরাল হয়েছিল একটি অংশ। সেখানে তিনি লিখেছিলেন, ‘যাঁরা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেসব স্বপ্নসারথিদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থণের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’


প্রবা/এলএ/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা