× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে আয়ুষ্মানই চূড়ান্ত, সিনেমার বাজেট ২৫০ কোটি রুপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৭:০৮ পিএম

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে আয়ুষ্মানই চূড়ান্ত, সিনেমার বাজেট ২৫০ কোটি রুপি

ভারতের সাবেক সফল ক্রিকেটার এবং সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হচ্ছে বলিউডে। তার ক্রিকেটযাত্রা নিয়ে বায়োপিক প্রযোজনা করছে পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস।

প্রথমে রণবীর কাপুর, পরে আয়ুষ্মান খুরানা। সৌরভ গাঙ্গুলির বায়োপিকে মুখ্য ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে বেশ আগে থেকেই চলছিল নানা জল্পনাকল্পনা। এবার সে বিষয়েই প্রকাশ্যে এলো নতুন খবর। সৌরভ গাঙ্গুলির ভূমিকায় আয়ুষ্মানকেই দেখা যাবে। ভারতীয় এক গণমাধ্যমের সূত্রে জানা যায়, কথাবার্তা অনেকটা এগিয়েছে। সৌরভেরও সম্মতি রয়েছে। খুব শিগগিরই দুজনে দেখা করবেন। জানা গেছে, সিনেমা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে তামিল পরিচালক ঐশ্বরিয়া রজনিকান্তকে।

সূত্রের তরফে আরও জানা যায়, ‘কয়েক মাস ধরে আয়ুষ্মানের সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা করছেন নির্মাতারা। আলোচনা অনেকটা এগিয়েছে। শুধু অফিসিয়ালি সাইন করার আগে যে নিয়ম থাকে সেগুলো বাকি। আয়ুষ্মান নিজেও একজন বাঁ-হাতি ব্যাটসমান। নির্মাতাদের বিশ্বাস, সৌরভের বায়োপিকের জন্য তিনিই আদর্শ। শুট শুরু করার আগে আয়ুষ্মান কয়েক মাস ক্রিকেটের প্রশিক্ষণ নেবেন। এদিকে সিনেমাটির বাজেট হবে ২৫০ কোটি রুপি।

প্রসঙ্গত, এমএস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন টেন্ডুলকারের পর এটি হতে যাচ্ছে আরেক ভারতীয় ক্রিকেটারের জীবন নিয়ে চতুর্থ বায়োপিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা