× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিবের সঙ্গে আবারও জুটি বাঁধবেন কলকাতার দর্শনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৫:২৩ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৬:০২ পিএম

শাকিবের সঙ্গে আবারও জুটি বাঁধবেন কলকাতার দর্শনা

কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। কলকাতার ছবিতে দেখা গেলেও ইদানীং তিনি বাংলাদেশের ছবিতে কাজ করছেন। কিছুদিন আগে আদর আজাদের সঙ্গে একটি ছবিতে স্বাক্ষর করেছেন নায়িকা। এবার ওপার বাংলায় আবারও গুঞ্জন উঠছেÑ দর্শনা বণিক ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে চলেছেন।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সে অনুষ্ঠানেই বাংলাদেশের কাজের পরিবেশ, শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন দর্শনা। সেই ফাঁকে ইঙ্গিত দিলেন ঢাকার ছবিতে আবারও কাজ করতে চলেছেন তিনি।

শাকিব প্রসঙ্গে দর্শনা বলেন, ‘খুবই ভালো অভিজ্ঞতা। শাকিব ওখানে এক বিশাল নাম। তবে সেটে তেমনটা কখনও মনে হয়নি।’ যদিও নতুন কাজের প্রসঙ্গে খোলাসা করে বলেননি তিনি। এ মুহূর্তে কলকাতাতেই রয়েছেন দর্শনা। শোনা যাচ্ছে, শিগগিরই বাংলাদেশে আসবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা