× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তির আগেই ১৫০ কোটি রুপি আয় করল 'আদিপুরুষ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৫:০১ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১৫:০২ পিএম

মুক্তির আগেই ১৫০ কোটি রুপি আয় করল 'আদিপুরুষ’

দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে ‘আদিপুরুষ’। ২৯ মে মুক্তি পেয়েছে এই ছবির গান ‘রাম সিয়া রাম’। এই গানের প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই হাজার বিতর্ক ও সমালোচনা। চলতি বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রভাস এবং কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’।

৭০০ কোটি টাকা বাজেটের তৈরি ‘আদিপুরুষ’। এদিকে, মুক্তির আগেই প্রায় ১৫০ কোটি রুপি আয় করে ফেলেছে এই ছবি। কিন্তু কোন উপায়ে মুক্তির আগেই এই বিপুল অর্থ আয় করল এই ছবি?

ভারতীয় গনমাধ্যমে জানা যায়, আদিপুরুষের তেলেগু ভার্সনের স্বত্ব বিক্রি করেই ১৬০-১৭০ কোটি রুপি আয় করেছে প্রযোজনা সংস্থা। দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থা এই স্বত্ব কিনেছে বলেই এ খবর জানা যায়। যদিও এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি।

‘রামায়ণ’-এর অনুকরণে তৈরি ‘আদিপুরুষ’ ছবিতে রামচন্দ্রের চরিত্রে রয়েছেন প্রভাস। সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৃতিকে। ট্রেলারে মহাকাব্যিক যুদ্ধের ঝলক থেকে শুরু করে প্রভাসের গুরুগম্ভীর গলায় সংলাপ কিংবা হনুমানের লঙ্কাকাণ্ড সবই দর্শকের মন জয় করে নিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা