× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিশীতার কণ্ঠে তিন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৫:২১ পিএম

নিশীতার কণ্ঠে তিন গান

শ্রোতাপ্রিয় নন্দিত সংগীতশিল্পী নিশীতা বড়ুয়ার কণ্ঠে নতুন মৌলিক গান ‘তোমায় তিলা কারে’ এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন মাহমুদ মুরাদ। সুর করেছেন এসকে শানু, সংগীতায়োজন করেছেন শান শাইক। গানটির কথা এমন ‘বন্ধু তোমায় দিলা কারে তুমি তোমায় দিলা কারে/যে আগুন জ্বালাইছো বুকে জ্বলে নেভে না নারে/সরল মনটা লইয়া খেলা করলায় বারেবারে/একটা জীবন নষ্ট কইরা কান্দাইলা আমারে...।’ 

নিশীতার কণ্ঠে আরও প্রকাশ হয়েছে বাউলসম্রাট বাউল শাহ আব্দুল করিমের গান ‘সখি কুঞ্জ সাজাও গো…’। গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি আব্দুল করিমের লেখা ও সুর করা। নিজের কণ্ঠে নতুন এ দুটি গান নিয়ে বেশ উচ্ছ্বসিত নিশীতা বড়ুয়া। 

নিশীতা আরও জানান, এক সপ্তাহেরও বেশি আগে সেলন মিউজিকে প্রকাশিত হয়েছে ‘প্রেম কীসে হয়’ শিরোনামেরও একটি গান। এই গানটি সবার মধ্যে বেশ মুগ্ধতা ছড়াচ্ছে। বিভূতি মুখার্জির লেখা, বাপ্পী লাহিড়ীর সুরে মূল গানটি গেয়েছেন আশা ভোঁসলে। গানে মিউজিক রি-অ্যারেঞ্জম্যান্ট করেছেন পার্থ বড়ুয়া। তিনটি গান প্রকাশের পর থেকেই নিশীতা দারুণ সাড়া পাচ্ছেন। 

নিশীতা বড়ুয়া বলেন, ‘পার্থ বড়ুয়া দাদার কাছে সব সময়ই কৃতজ্ঞতা। কারণ সেলন মিউজিকে আমার কণ্ঠে বেশ কয়েকটি গান এরই মধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। দাদার আন্তরিক এবং সর্বাত্মক সহযোগিতার কারণেই প্রিয় শিল্পীদের গান নিজের কণ্ঠে তুলতে পারছি। গানগুলো শ্রোতারা শুনছেন, আমি একটু একটু করে সাড়া পাচ্ছি। ধন্যবাদ আমার গানের ভক্ত-শ্রোতাদের।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা