× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার বৃদ্ধার বেশে শুভশ্রীর চমক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৬:১২ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৪ পিএম

এবার বৃদ্ধার বেশে শুভশ্রীর চমক

বিগত কয়েক বছরে বাংলায় ওয়েব সিরিজ মাধ্যম জনপ্রিয় হলেও টলিউডের প্রথম সারির বহু নায়িকাই সেই পথে হাঁটেননি। বরং বড়পর্দায় কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন তারা। কোয়েল মল্লিক, নুসরত জাহান, মিমি চক্রবর্তী সবাই এখনও ওয়েব সিরিজ থেকে শতহস্ত দূরে। তবে এবার এই তালিকা থেকে বেরিয়ে ব্যতিক্রমী পদক্ষেপ নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হইচই-এর নতুন ওয়েবসিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে।

২০১৯ সাল থেকেই নিজের সিনেমা ক্যারিয়ারে একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লা’Ñসব ছবিতেই নতুন নতুন অবতারে পর্দায় হাজির হয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন শুভশ্রী। আর এবার সিরিজে পা রেখেই রাতারাতি নিজের ভোলবদল করলেন তিনি। চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় পাতলা হয়ে যাওয়া পাকা চুল, গালে বলিরেখা, কুঁচকে যাওয়া চামড়াÑসোমনাথ কুণ্ডুর মেকআপে বৃদ্ধাবেশী টলিউডের গ্ল্যামার কুইনকে চেনা রীতিমতো দায়।

লেখক কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর ওপর ভিত্তি করেই নতুন ওয়েব সিরিজটি বানাচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। আর সেই সিরিজেই একেবারে মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। তবে শুধু ওয়েব সিরিজে প্রথমবার কাজ করা নয়, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ আরও স্পেশাল হয়ে থাকবে শুভশ্রীর জীবনে, কারণ এর মাধ্যমেই ১১ বছর পর নিজের পুরোনো ঘর এসভিএফে ফিরছেন তিনি। অর্থাৎ, যেই এসভিএফের সঙ্গে ক্যারিয়ারের শুরুর দিকে পরপর হিট ছবি দিয়েছেন, এবার এই সিরিজের হাত ধরে সেই প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করছেন রাজের ঘরনি।

অন্যদিকে, এই পুজোতেই মুক্তি পেতে চলেছে শুভশ্রীর নতুন সিনেমা ‘বৌদি ক্যান্টিন’। ‘হাবজি গাবজি’-এর পর আবার এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তাঁকে। দুজনের আগের ছবিটি বক্স অফিসে বেশ সফল হয়েছিল। তাই দর্শকদের নজর থাকবে নতুন ছবিটির দিকেও। পরমব্রতর এই ছবির বিষয়বস্তু বিখ্যাত শেফ, কলকাতার মেয়ে আসমা খানের জীবনের গল্পকে কেন্দ্র করে। তিনি তাঁর হাতের গুণে মুগ্ধ করেছেন সকলকে। লন্ডনে একাধিক রেস্তোরাঁও রয়েছে তাঁর। কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্পই উঠে আসবে বড়পর্দায়।


প্রবা/টিএম/এমজে/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা