× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামান্না ভাটিয়ার প্রেমিকের সঙ্গে জয়া!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১০:০১ এএম

আপডেট : ২৯ মে ২০২৩ ১২:৪৫ পিএম

তামান্না ভাটিয়ার প্রেমিকের সঙ্গে জয়া!

এ মুহূর্তে আবুধাবিতে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সেখানে বলিউডের এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলিউডের অনেকেই। সেখান থেকে একগুচ্ছ ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জয়া। ছবিতে তার পাশে দেখা গেল এ মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত অভিনেতাকে। তিনি বিজয় ভার্মা।

বলিউডে একদিকে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে ‘দহাড়’ সিরিজের সাফল্য—বিজয় এখন রয়েছেন প্রচারের আলোয়। এবার সেই বিজয়ের সঙ্গেই জয়ার সাক্ষাৎ হলো। কিন্তু কীভাবে? আবুধাবি থেকে তার নেপথ্য রহস্য খোলাসা করলেন জয়া।

পরনে নীল ব্লাউজের সঙ্গে ফিউশন শাড়ি। সঙ্গে ছিলেন জয়ার প্রথম হিন্দি ছবি ‘কড়ক সিংহ’-এর পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। ইতোমধ্যে সেই ছবির শুটিং শেষ করেছেন জয়া। ছবিটি আপাতত মুক্তির অপেক্ষায়। ভারতীয় একটি গণমাধ্যমকে জয়া জানালেন, এ ছবির জন্যই টিমের সঙ্গে তিনি আবুধাবিতে গিয়েছেন। সেখানেই বিজয়ের সঙ্গে তার সাক্ষাৎ। জয়া বললেন, ‘আমার অত্যন্ত পছন্দের অভিনেতা উনি। তার দহাড় সিরিজটি দুবার দেখে ফেলেছি। এর মাঝেই তার সঙ্গে দেখা হলো। টনিদা (অনিরুদ্ধ রায়চৌধুরী) আলাপ করিয়ে দিলেন।’ জয়া আরও বলেন, ‘প্রিয় অভিনেতাকে কাছে পেলাম। তাই মনে হলো একটা ছবি তোলার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। তারপর তার সঙ্গে মিনিট দশেক কথা হলো।’

 আগামী সপ্তাহে মুক্তি পাবে জয়া অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা