প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৩ ০০:২২ এএম
আপডেট : ২৯ মে ২০২৩ ০১:২৩ এএম
সৃজিত-মিথিলার সংসারে ভাঙনের গুঞ্জনে সরগরম দুই বাংলা। গতবছরের শেষের দিকেও একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেসময়ও সেই গুঞ্জন নস্যাৎ করেছিলেন সৃজিত-মিথিলা। আবারও তাদের নিয়ে একই ধরনের গুঞ্জন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, পরকীয়ার কারনে দুই সীমান্তের এই প্রেমে নাকি এবার সত্যিই দাঁড়ি পরতে চলেছে।
এবার মিথিলার সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জনে মুখ খুলেছেন পরিচালক সৃজিত মুখাজী। বর্তমানে এ নির্মাতা ভারতের মধ্যপ্রদেশে রয়েছেন, সেখানেই চলছে তার পরিচালিত ব্যোমকেশ সিনেমার শ্যুটিং। সেখান থেকে কলকাতার একটি গণমাধ্যমে কিছুক্ষণ আগে এই গুঞ্জন নিয়ে উত্তর দিয়েছেন। জানিয়েছেন, এসব নিয়ে তিনি মাথা ঘামাতে নারাজ। তিনি বলেন, 'এসব গুঞ্জনের নাকি কোনও ভিত্তি নেই। এদিকে রোববার মধ্যপ্রদেশ থেকেই ছবি পোস্ট করেছেন সৃজিত। লিখেছেন, ‘টাইম ট্রাভেল শুরু’, আবার হ্যাশট্যাগে রেখেছেন, ‘নিজের শর্তে’।
এদিকে মিথিলা এখন বাংলাদেশেই রয়েছেন। বিয়ে ভাঙার গুঞ্জনে সংবাদ-মাধ্যমের কাছে মুখ খুলেছেন মিথিলাও। তিনি বলেছেন, 'যে খবর ছড়িয়েছে, সেটা ভিত্তিহীন।'
প্রসঙ্গত, দুই বাংলার সীমানা পার করে সৃজিত-মিথিলার প্রেমের শুরুটা হয়েছিল ফেসবুকের হাত ধরে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। পরে ২০১৯-এর ৬ ডিসেম্বর সৃজিত মুখার্জীর কলকাতার বাড়িতেই মিথিলার সঙ্গে তার বিয়ে হয়। পরে তারা একটি রিসেপশনেরও আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন টলি পাড়ার বহু তারকা। আর এবার গুঞ্জন সেই বিয়েতেই নাকি এবার ইতি টানতে চলেছেন মিথিলা, আগামী দু'মাসের মধ্যেই নাকি সমস্ত সম্পর্ক চুকিয়ে তিনি মেয়ে আইরাকে নিয়ে পাকাপাকি ভাবে বাংলাদেশে ফিরে যাবেন। যদিও সৃজিত-মিথিলা এধরনের গুঞ্জনে বিশেষ মাথা ঘামাতে নারাজ। তাদের দাবি, কাজের জন্যই তাদের প্রায়ই দূরে দূরে থাকতে হয়, আর তখনই এসব খবর রটে।