প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৬:৪৩ পিএম
আপডেট : ২৮ মে ২০২৩ ২২:৫৬ পিএম
বলিউড অভিনেতা শহিদ কাপুর। দুই যুগের বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন। দীর্ঘ এই সময়ে হলিউডের কোন প্রোজেক্টে তাকে অভিনয় করতে দেখা যায়নি। তার আগেই ছোট ভাই অভিনেতা ইশান খাট্টার হলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করার সুযোগ পেলেন।
‘ধারাক’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ইশান। এরপর ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এর মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রে নজর কাড়েন তিনি। এবার তার তৃতীয় আন্তর্জাতিক প্রকল্প ‘দ্য পারফেক্ট কাপল’-এ অভিনয় করবেন তিনি।
ইশানের অভিনয়ের বিষয়টি গণমাধ্যমে নিজেই নিশ্চিত করেন। ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, ‘এই প্রকল্পটির জন্য আমাকে অডিশন দিতে হয়। যার জন্য আমাকে বেশ লম্বা সময় ধরে প্রস্ততি নিতে হয়েছিল। কারণ সিরিজটিতে বিশ্বের বাঘা বাঘা সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। যাদের সঙ্গে কাজ করা স্বপ্নের মতো। সেই স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে।’
৬ পর্বের মিনি-সিরিজটিতে আরও অভিনয় করেছেন লিভ শ্রেইবার, নিকোল কিডম্যান, ডাকোটা ফ্যানিং, ওমর এপস এবং আরও অনেকে। এছাড়া নিজের ইনস্টাগ্রামে ইশান সিরিজটির কলাকুশলীর নাম ঘোষণার একটি পোস্টার শেয়ার করে তিনি লিখেন, ‘নতুন শুরু!’।