× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রণবির সিং নয়, ‘ডন ৩’ করবেন ফারহান নিজে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ১৭:১৩ পিএম

রণবির সিং নয়, ‘ডন ৩’ করবেন ফারহান নিজে

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির একটি ‘ডন’। এই সিরিজের দুটি সিনেমা ইতোমধ্যেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। যার প্রধান চরিত্রে দেখা যায় বলিউড বাদশাহ শাহরুখ খানকে। ধারণা করা হচ্ছিল, ‘ডন ৩’ সিনেমাতেও দেখা যাবে তাকে। তবে শাহরুখ কাজটি করতে না চাওয়ায় নতুন ডন নির্বাচন করা হয় অভিনেতা রণবীর সিংকে। এবার তাকেও পরিবর্তন করা হতে পারে বলে ইঙ্গিত দিলেন নির্মাতা ফারহান আখতার।    

ব্যস্ততার কারণে শাহরুখ খান ‘ডন ৩’ থেকে নাম প্রত্যাহার করে নিলে রণবীর সিংকে চূড়ান্ত করা হয়। যা নিয়ে বলিউডজুড়ে চলে আলোচনা-সমালোচনা। এবার তাকেও ‘ডন’ চরিত্রে দেখা যাবে না। এমনটিই দাবি ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার। এবার প্রশ্ন উঠেছে, তাহলে নতুন ডন কে হতে যাচ্ছেন। যার নামও প্রকাশ করেছে বলিউডের এই জনপ্রিয় পত্রিকা। তাদের তথ্য অনুযায়ী,   ‘ডন’ চরিত্রের জন্য নাকি নিজেকেও দৌড়ে শামিল করছেন পরিচালক ফারহান। তিনি হতে পারেন বলিউডের নতুন ডন, এমনটিই ধারণা করা হচ্ছে। 

২০০৬ সালে মুক্তি পায় ‘ডন’ এবং ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। এই দুই সিনেমার মাধ্যমে বক্স অফিস সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও অর্জন করেছিলেন ফারহান। অমিতাভ বচ্চনের পরে ‘ডন’ হিসেবে নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করেছিলেন শাহরুখ খান। তবে ২০১১ সালে ‘ডন ২’ মুক্তির পরে এই চরিত্র থেকে লম্বা বিরতি নেন তিনি। তারপর কেটে গিয়েছে এক যুগেরও বেশি সময়।

এদিকে ফারহান তার শেষ সিনেমা ‘জিন্দগি না মিলেগি দোবারা’ পরিচালনা করেছেন প্রায় এক যুগ আগে। তারপর ব্যস্ত ছিলেন অভিনয় নিয়েই। এবার ফের ক্যামেরার পেছনে ফিরতে চান তিনি। ‘ডন ৩’-কে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে নাকি সিনেমার চিত্রনাট্য লেখা প্রায় শেষ করে ফেলেছেন ফারহান। তবে শেষ পর্যন্ত কোন অভিনেতাকে দেখা যাবে ‘ডন’-এর চরিত্রে, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা